Friday, July 10, 2020

এ যে অবিরল মিথ্যা ছলনা


কবিতার উপর দিয়ে প্রশংসার ঝড় বয়ে যায়;
কবি বুক উঁচু উঁচিয়ে অপলক চেয়ে রয়
লাইক কমেন্টস এর পাতায় পাতায় বুক ভরা গর্ব্ নিয়ে
হে কবি, যে অবিরল মিথ্যা ছলনা-

রবির আলো হতে লুকিয়েছে তোমাকে আপদমস্তক!
মিথ্যে প্রশংসায় প্রশংসায় ডুবিয়েছে কবিতার তরী
তুমি কোন তীরে নোঙ্গর করেছো হে কবি?
চুপে চুপে তোমাকে ধবংস করিছে হিংসা ক্রোধেরা
লাইক কমেন্টসের আড়ালে-

কাঁচের টুকরার মতো ভেঙ্গে ভেঙ্গে তোমার কবিতা নিভৃতে
রক্তাক্ত হচ্ছে অহেতুক প্রশংসায়-
চিরতরে স্তব্দ করতে চায় তোমাকে কবিতার ভুবনে
তুমি বুঝো না, তুমি বুঝো না হে কবি!
যে অবিরল মিথ্যা ছলনা-

কোন মানদন্ডের বিচারে এতো লাইক কমেন্টস! এতো প্রশংসা!
এতো অন্ধকার মেঘমালা হয়ে চুপে চুপে এসো
কবির গগণে-কবিতার ভুবনে-
এতো মিথ্যে ছলনার মাঝে কতোটুকু রৌদ্রবিন্দু আছে-
সমস্ত প্রশংসা ছেড়ে সত্য বলো এবার
কবি জেগে উঠেবেই সোনালী প্রভাতে কবিতার ভুবনে।

অবিরল মিথ্যা ছলনায় কবির সূর্য্টা নিভে গেছে----
-------------------
০৪-০৭-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
কবিতার বিষয়ঃ

যে আমায় অবজ্ঞা করে



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************

যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি

যে আমায় তুচ্ছ করে, আমি তার তাচ্ছল্য
যুদ্ধের তরবারি ভেবে যত্ন করে রেখেছি
শত্রুর সম্মুখ সমরে বিজয়ের নিশানা ভেবেছি
সমস্ত ঘৃণাকে পুঁজি করে প্রেমকে জাগ্রত করেছি
তবুও অসন্মান করেনি ভালবাসার  দূর্গকে-

বেদনাতুর হৃদয়ে প্রেমের তরঙ্গ তুলেছি তুমুল ঘূর্ণি তুফানে-
নিদারুণ ভুলেগেছি তার অবজ্ঞাকে অথৈ সমুদ্রে
ঘৃণার আড়ালে শুধু দেখেছি মাস্তুলের আলোকবর্তিকা 
আমি নোঙ্গর করতে চেয়েছি তার হৃদয় যমুনা-
মনে আছে সেইসব? তুচ্ছ তাচ্ছল্য মনে আছে?
যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি-

যে আমায় বলেছিল নিছক প্রাণী, অযোগ্য কেউ
আমি তার  জীবন আঁধারে আলোর সন্ধান চেয়েছি
আমি তার বিজয় খোঁজেছি অবজ্ঞা ঘৃণার বিস্তরে
যে আমায় তুচ্ছ করে বলেছিল, চাঁদের স্বপ্ন দেখো না
আমি তার অহংকারকে দিয়েছি বিনিদ্র পাহারা!
তবু চুরি হয়েগেছে তার তুচ্ছ তাচ্ছল্য দম্ভ অহংকার!
সে আজ নিঃস্ব প্রেমের ভিখারী!

যে আমায় অবজ্ঞা করে আমি তাকেই ভালবেসেছি
-------------------------------৫-০৭-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



শোকরান করোনা

বেদনার শব্দ্ বাজে সরলের বুকে


--------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************

হাঠাৎই তুমি  গর্জে উঠলে রক্ত ঝাঁকি দিয়ে
হে তোষামোদি ,হে তোষামোদি, হে তোষামোদি!

পরিশ্রমী সহজ সরলেরা কর্তার বুকে ঠাঁই পেতে গিয়ে
দিশেহারা, আজ দিশেহারা
কেউ নেই, কোথাও কেউ নেই, খাঁ-খাাঁ করছে সত্যের বাড়ি
আপন নীড় চেতে চেয়ে
ছিটকে গেল পরীক্ষিত বীরেরা প্র্খর রোদ্দুরে

তোষামোদিরা  ঘিরে আছে ডাইনে –বায়ে ঘরে বাইরে
কুটচালের মিছিলে সারি সারি
দৃশ্যটা  পরিচিত বাংলার অফিস আদালতে, পথে ঘাটে সবখানে
বুঝে নিতে পারি-

স্পষ্ট্ত বুঝে নিতে পারি, ন্যায় নিষ্ঠ্ সত্যের বুকে হাহাকার
বেদনার শব্দ্ বাজে সরলের বুকে
হায়, তবু সেই নৈতিক বাণী শুনি কর্তার মুখে মুখে
অর্থ্ বুঝি না যে

মূল্যায়ন মূল্যায়ন! কিসের মূল্যায়ন? প্রাণে প্রাণে দুঃসহ যন্ত্র্না
নিরলস ন্যায় নিষ্ঠ শ্রমিকের
করোনার তুফানে তুফানে ক্ষুব্ধ্ কর্তারা বুক চেপে আছে
নিবেদিত প্রাণ কর্মীর বহরে
ছা্ঁটাই, ছাঁটাই, শুধু ছাঁটাইয়ের মিছিলে-
শিল্পের অধিপতি বুঝে না যে -

তোষামোদিরা ঠিকই আছে, র্নিভয়ে আছে---
স্পষ্ট্ত বুঝে নিতে পারি, ন্যায় নিষ্ঠ্ সত্যের বুকে হাহাকার
বেদনার শব্দ্ বাজে সরলের বুকে


----------------------------------------------------১০-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর