Saturday, December 19, 2020

সত্যের আড়ালে

 --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।


ওরে সত্য, ,তুই এখন মানুষের মুখে মুখে এসে

বেঁধেছিস বাসা।

যেখানে অন্তর কুঞ্জে জেগে আছে মিথ্যের প্রহরী

জাগতিক আশা-

ছুটেছে মানুষ নিরন্তর, আপনার স্বার্থে পৃথিবীর বুক

            লোভ লালসার সাধনা

অনন্ত দিবসের যত ভয় ভীতি চিহ্ন আঁকা

বাহ্যিক ঘোষনা

যেখানে ধর্মের বাণী নিঃশঙ্কে চির মুক্তির ভেলা

ইহ পর সম্মান

সেখানে বিজয়ের পথ অজ্ঞেরা করেছে রুদ্ধ

স্বার্থের কারণ

যত চিৎকার, যত গর্জ্ন- তত বজ্র কন্ঠের

প্রেমহীন ভাষা

ওরে সত্য, তুই এখন মানুষের মুখে মুখে এসে

বেঁধেছিস বাসা!

নিশিদিন মঞ্চে মঞ্চে করেছিস যত শুভ্রের খেলা

অন্তর বিকল!

চৌদিকে সত্যের আড়ালে তুলেছিস মিথ্যের অশ্রান্তগতি

যত স্বার্থের দল;

আপন কুঞ্জে শয়তানের ডানাগুলো উড়ে  যায়-

প্রচন্ত বেগে,

উত্তাল মঞ্চে নিশিদিবসে কত যে নব নব

বাচালেরা ওঠে জেগে

সত্যের আড়ালে কত শত মিথ্যের অনাগোনা

প্রভাত সন্ধ্যায়

ঈমান আমলের সেতু বন্ধনে লিখে যা জীবনের

প্রতি অধ্যায়;

তুই শুধু সত্য  বিধানে ছুটে যা দিবা নিশি

পবিত্র অন্তর  খুলি-

 

ওরে সত্য, ,তুই এখন মানুষের মুখে মুখে এসে

বেঁধেছিস বাসা।

যেখানে অন্তর কুঞ্জে জেগে আছে মিথ্যের প্রহরী

জাগতিক আশা-

-------------১৯-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বাতিলের ঘুম ভাঙ্গিয়া

---------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আপন অন্তরে লুফিয়া নিও ওই সত্যরে

যাহা তুমি বলো মাঠে ময়দানে বিস্তরে।

ছড়িয়া দিও আগে তাহা আপনার ভিতরে

দেখিবে তুমি জাগ্রত সদা জনতার অন্তরে।

দিগ্বিদিকে বজ্র কন্ঠ দিও গর্জিয়া

যদি নিজে মান প্রভূর দাস হইয়া।

 

আবেগে কেন গর্জিয়া ওঠ আলোকে পুলকে?

যাচাই করো আপনাকে আগে অন্তর ভূলোকে।

তুমি কতটুকু নিরন্তর শুভ্রতায়!

ওই একক সত্ত্বার অভিপ্রায়?

অন্তর হতে বাহ্যিক ভাগে তুমি ক্ষণে ক্ষণে

কত বার বদলেছো জাগতিক মোহের সন্ধানে?

 

কোন পক্ষের কিংবা গোষ্ঠির সিংহাসনে বসিয়া

অহেতুক গর্জিয়া ওঠো আপনার চরিত্র ভুলিয়া।

গীবতে গীবতে গড়িছো তুমি অগ্নিক্ষেত্রতল

সেদিকে আছে কি খেয়াল- হে গর্জিত দল?

ওহে ডাক দিও তুমি অন্তর জানালা খুলিয়া-

দলে দলে আসিবেই ফিরিয়া বাতিলের ঘুম ভাঙ্গিয়া।

 

আপন অন্তরে লুফিয়া নিও ওই সত্যরে

যাহা তুমি বলো মাঠে ময়দানে বিস্তরে।

ছড়িয়া দিও আগে তাহা আপনার ভিতরে

দেখিবে তুমি জাগ্রত সদা জনতার অন্তরে।

-------------১৯-১২-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ডাকছে তোদের ফাঁদ পেতে

 

-------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যোদ্ধা চলে সম্মুখপানে

কে তাদের রুখবে?

শত্রু নিছক গর্জে ওঠে

হারবে তারা হারবে।

 

বীর বাঙ্গালী সময় জয়ে

রয় না কভূ শত্রু ভয়ে

দেশ প্রেমের মন্ত্র লয়ে

কেবলি তারা লড়বে

জিতবে জাতি জিতবে

 

লাল সবুজ ডাক দিয়েছে

জাগায়ে আপন সূর্য্

কইরে তোরা আয়রে আয়

স্বাধীন মায়ের বীর্য্

 

আসুক ওরা আকাশ ব্যেপে

বিজয়ের নেশায় থাকিস খেপে

হাত -পা তাদের ভাঙ্গবি

স্বাধীন চেতায় লড়বি

 

মিথ্যে ভূঁয়া করবি রে জয়

সত্য পথে করিস নে ভয়!

অজ্ঞ ধ্যানে তারা মেতে

ডাকছে তোদের ফাঁদ পেতে।

---------১৯-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

 

Friday, December 18, 2020

তুমিই স্থপতি প্রকাশ্য দিবালোকে

 -----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক দৃঢ়চেতা নিমগ্ন তপস্যার ফলে

এই ধরণীর তলে

 

তুমি শুনেছিলে বঞ্চিত বাঙ্গালীর হৃদয়ের ধ্বনি

তুমি বুঝেছিলে সাড়ে সাতকোটি জনতার বাণী

তুমি দেখেছিলে বাঙ্গালী মুক্তির স্বপ্নীল ছবি

তুমি তুলেছিলে বিশ্বসভায় আমাদের দাবী

 

কেউ শুনেনি, কেউ কথা রাখেনি

তুমি গর্জে ওঠেছিলে স্বাধীনতার পক্ষে তখনি

”এবারের সংগ্রাম ,মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”

 

বজ্র কণ্ঠে  লিখেছিলে অমর কবিতা দুর্বার বক্ষের আঁচলে

কভুও নত হওনি বিদ্রোহীদের অগ্নি ঝরা বাহু বলে

তুমি জাগ্রত করেছিলে বাঙ্গালীর স্বপনে

বীর যোদ্ধারা সুর তুলবেই বসন্তকাননে।

 

লক্ষ শহীদের বুঁননে

লক্ষ ইজ্জতের বলিদানে

তুমি দিয়েছিলে এনে বাঙ্গালী মুক্তির চির হাসি

তাইতো তুমি শেখ মুজিব এখনো হৃদয়ে বিকাশি।

 

 তুমিই বাংলার স্থপতি প্রকাশ্য দিবালোকে-

কেউ পারবে না নিভাতে তোমাকে

এ- ভূলোকে, এ পতাকা থেকে ।-

-------১৭-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, December 17, 2020

আবেগের বর্ষণ ধারায়

--------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

গর্জে ওঠেছে এরা সব বিবেকহীন দল,

যেথায় গর্জেছে সেথা সত্যেকে করেছে বিকল।

 

প্রেম নাই, বিরোধ আছে, শুধু দ্বন্দ আছে

শত্রুর স্বার্থ্  নিয়ে আবেগের তরঙ্গে এরা নাচে

 

মুল নাই, নাইকো প্রভূ ভয়!

মায়ের বিদ্রোহী এরা কভু চায়নিকো তোমার জয়!

 

শুভ্রকে কৃষ্ণ করে দুর্নিবার মেঘে

দূর্বল প্রাণকে নাঁচায় আবেগের ভাবাবেগে

 

জাতির কলঙ্ক বিবেকহীন দল

বড় উদ্দাম বড় চঞ্চল

আবেগের বর্ষ্ণ ধারায়

জাতি চলেছে পথ হারায়

 

 

প্রাণে প্রাণে ঝড় ওঠে যায়

তবু বুঝে না সত্যে মিথ্যের ব্যবধান কোথায়!

ছুটেছে মানুষ আবেগের বর্ষণ ধারায়-

বিশ্ব পিতার অনুপম বসুধায় ।

--------------১৭-১২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া গাজীপু।

 

 

 

 

         

 

              

Monday, November 16, 2020

তোর সূর্য্টা জেগে উঠুক

 

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

      (উৎসর্গ্ঃ-জনাব ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার, মাননীয় এমডি স্যার, বিবিএস গ্রুপ)

**********************************

কান পেতে কি শুনেছিস করোনার গর্জ্ন,ওরে প্রাণ,

ওরে বিশ্ব্ জাহান-

 

ওই শুন চারিদিকে ভীত কম্পিত মানুষের কলরোল,

প্রেমের বক্ষ্ হতে বিরহিত রক্তের চিরকল্লোল।

স্তব্দ বিহবল প্রাণে প্রাণে মৃত্যেুর আলিঙ্গন;

ওরে শুন, ওরে তোরা শুন

অমূল্য্ প্রেমের গর্জিত বাঁধনের বক্ষ্ চিরে চিরে

হেনেছে আঘাত প্রিয় প্রিয়ার স্পন্দিত তীরে তীরে!

 

হে বির্শ্ব নিখিল-

এই তুফানে যুদ্ধেরতরী নিয়ে দিবে হবে পাড়ি

ডাকিছে তোরে বিজয়ের কান্ডারী।

দিয়েছে আদেশ-

প্রস্তুত থাকিস শৃঙ্খল বন্ধনে

জীবনের জয়গানে

হে প্রিয়, হে প্রিয়া

তুই হারবি না, তুই হারবিনা কভূ

ওহে গড়িয়ান,ওহে মহিয়ান

এই অঙ্গনে ফুটবেই, তোর হাসি ফুটবেই ওহে প্রিয়জন।

 

প্রেমের হৃদয় ডাকিছে তাই বুঝি

আল্লাহ’র সানে দোয়ার দরখাস্ত করেছি পূঁজি।

এই তুফানের মাঝখানে

তোর সূর্য্টা জেগে উঠুক নব উদ্যেমে, নব প্রাণে

প্রতিটি প্রভাতের শুভ্র্ গগণে।

তুই আছিস, তুই থাকবি বিশ্ব্ জাহানের মননে।

-----------------------১৬-১১-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 

 

Tuesday, October 27, 2020

ব্রায়োনিয়া এল্ব

 --------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************

যদি করেছো নড়াচড়া বৃদ্ধিপাবে অবিরত

ধীরে ধীরে বাড়বে তরুণ রোগীতে খিটখিটে মেজাজরত।

চুপ করে বসে কিংবা চেপে ধড়লে ব্যাথা হবে উপশম

পেট ব্যাথাবীনে অন্য্ স্থানে কমবে যাতনা হরদম!!

 

মস্তিষ্ক বিকার রোগী সদা মুখ নাড়ে

যেন কিছু চিবাচ্ছে দিবা রাত্রি আহারে

উত্তাপে উপশম মাথা ব্যাথা ছাড়া

উঠতে গেলে শুরু হয় মাথা শুধু ধরা।

 

জিহ্বার উপর সাদা, হলদে বা বাদামী বর্ণের

মুখ শুষ্ক, তিক্ত স্বাদ, প্রবল তৃষ্ণায় পর পর

পান করে পানি অধিকতর

 

গিটেবাত, বাতরোগ, পিত্তঘটিত অসূখে
মন কষ্ট্ অপমানে কোন রোগ-শোকে

ডানদিকে শুলে উপশম, বামদিকে শুলে ব্যথা বাড়ে

বামদিকে ফিরলে টেনে ধরার মত যন্ত্রণা লক্ষনে

ব্রায়োনিয়া এল্ব চিনে নেও তারে-

--------------২৭-১০-২০২০ ইং , রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

নাক্স ভূমিকা

 ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অতি শীতে খুলতে পারে না গায়ের কাপড়

বারম্বার মলত্যাগের ব্যর্থ প্রয়াস অতঃপর!

জিদ বা মনের দৃঢ়তা আছে বটে

তবু ঈর্ষা কিংবা হঠকারিতায় চটে।

 

মল ত্যাগ হয়েও হয় না শেষ, বাকী যেন অশেষ

যদিও সে রয় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ।

অনুভূতি দেখি তার অধিক!

বদরাগী  অধৈর্য সীমাহীন হিংসুক!

 

নানারূপ চিন্তায় মত্ত্ব থাকে বিভোর

ঘুম আসে ঘুম যায় ক্লান্ত শরীর

টক ,তেতো ঢেঁকুর লেগে থাকে যার

শ্বাস কষ্ট্ বমি ভাব দেখি তার।

 

বহুদিন বহুক্ষণ মানসিক পরিশ্রমে

কফি তামাক মদের উত্তেজক অসীমে

সুগন্ধি, পেটেন্ট সিরাপ খেয়ে ঠান্ডা পাথরে বসে

রোগ যদি জেগে উঠে অধিক নিমিষে

 

 

স্মায়ুবিক প্রকৃতির অমিতচারী লোক

অজীর্ণ্ অর্শরোগী পাতলা চুল, নীল চোখ

অদম্য উৎসাহ, অধৈর্য্য, রাগী, প্রতারক

মেজাজ খিটখিটে সাথে উদ্বেগ

প্রবল আত্মহত্যার নিষ্ফল আবেগ!

 

ঝিঁঝি ধরা, ব্যথাবেদনা, খিঁচুনী, বিঁধে যাওয়ার মত

ছুঁলে যদি বেড়ে যায় আগের চেয়ে শত

নির্দোষ কথাতেই দোষ ধরে বিশেষত

নাক্স ভূমিকা দিবে এনে আশু মুক্তি তত।

----------------------২৭-১০-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

অ্যাপিস মেলিফিকা

 ------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সোরিক, সাইকোটিক, সিফিলিটিক

ডান, ডান হতে বামপাশ তোমার দিক।

অতি গরমে তুমি হও কাতর

গ্রন্থি বা গ্ল্যান্ড বেড়ে শক্ত করো ভিতর ।

 

মন, মস্তিষ্ক, উদর, জরায়ু, চোখ,

ডিম্বকোষ, কিডনি, মূত্রথলী, মূত্রযন্ত্র খুব

গলনালি, সিরাস গ্ল্যান্ড, চামড়া

ডানদিকে, হৃদপিন্ড, রক্ত, শ্বাসযন্ত্র

শ্লৈষ্মিক ঝিল্লি, কৈষিক ঝিল্লি ক্রিয়ার মন্ত্র।

 

হুল ফুটানো ব্যাথা যদি হয়ে এমন-

ছুড়ি দিয়ে কাটলে লাগে যেমন;

জ্বালা, ফোলা, আরক্তিমতা, হুলবেঁধামতো
গরমে, উষ্ণতায়, গরম ঘরে, আবরণে ততো

 

শুয়ে থাকলে, ঠান্ডা পানিতে, শীতল পানীয়ে

দুধে, ঋতুস্রাবকালে ঘুমে উপশম হয়ে।

অন্যমনষ্ক, ঔদাসীনতা, অনীহা ভাব

উচ্চ চিৎকার করা যার চির স্বভাব।

 

অশ্রুপূর্ণ ভাব, অপটুতা, আলস্য, কর্মব্যস্ত

খিটখিটে হিংসুটে আচরনে সদা ব্যস্ত।

মূত্র-স্বল্পতা, মূত্রকষ্ট পিপাসাহীনতা

নিদ্রালুতা ঘুম ঘুম ভাব আছে হেতা।

 

চামড়া যার স্বচ্ছ ,মোমের মতো সাদাটে

শুকনো ও ঘামে ,দুধ খায় চেটে চেটে!!

হৃদে সংকোচনের অনুভূতি শোতে অক্ষম

তলেপেটে আঁটসাঁট মলত্যাগে চাপ বিষম!

 

চোখের পাতা খুলে না ফোলার কারনে

চামড়ার চুলকানি এলার্জি রোগীর গড়নে।

 

প্রাতে দুপুরে সাঁজে মাধ্য রাতের আগে

স্পর্শে চাপে, নড়াচড়ায়, বিছানার গরমে,

গরম পানীয়ে, গরম আবহাওয়ায়, সঙ্গমে জাগে।

 

ঠোঁটে, জিবে,চোখের পাতায়, কানে  মুখমন্ডলে,

গলায়, মলদ্বারে অন্ডকোষে দেখা গেলে

ঠান্ডা বাহ্য প্রয়োগে উপশম,- অ্যাপিস-মেলে।

----------------------২৭-১০-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর