Saturday, June 5, 2021

প্রাণের কবি চিত্ত রঞ্জন সাহা

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কবির হৃদয় খুলেছে আজ , ভেঙেছে খিল

প্রকৃতি তাই নিমগ্ন ভাই কবিতার মিছিল।

ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে রাঙা রক্ত গায়—

দুঃখ যুগে সাম্যের গান চিত্তের কবিতায় ।

 

এ পৃথিবী জেগেছে ভাই কবির হৃদয় বিল

দুঃখ কিসের!আয়রে ভাই সন্ধির মিছিল।

হউক ওরা ক্ষব্ধ ভাই মারুক ছুঁড়ে ঢিল

প্রাণের কবি চিত্ত রঞ্জন জাগবে বিশ্ব নিখিল।

 

বৈশাখ থেকে  চৈত্র মাসে ফুটুক কবির ফুল

সেই সুবাসে আমরা যাবো প্রেমের নদী কূল।

 তুমি আমার প্রিয় কবি চিত্ত রঞ্জন সাহা

সব কবিতা পড়েছি আমি -কি সুন্দর আহা!!

----০৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

চুপটি করে

 

-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

কান পেতে ওই শুনো ভাই কিসের পদধ্বনি?

ওই দেখ ওই আসছে তেড়ে  ভন্ড মূর্খ্ ধনী !

চৌদিকে আজ সমাজ পিতা লক্ষ প্রাণের খুনি

চুপটি করে জ্ঞানী গুনী ভয়ের নামতা গুনি!!

 

জ্ঞানের মশাল আঁধার তরে নাইরে আলোক ভাষা!

দুষ্টনীতি  তাই  হয়েছে ভাই ভন্ড গোষ্ঠির পেশা ।

উত্তম –অধম নাইরে বালাই হালাল হারাম মেশা

হাত পাতি ওই ভন্ডে ঘেরা মোদের সকল আশা।

 

ক্ষণিক লোভে নৈতিক ক্ষয় দেখি প্রতিদিন

মসজিদ,-মন্দির সভাপতি বানাই দ্বিধাহীন ।

ক্ষমতাবান বিত্তশালী তাইতো মেহমান-

আলোর মশাল আলো নিয়ে হয় অপমান।

 

চৌদিকে আজ সমাজ পিতা লক্ষ প্রাণের খুনি

চুপটি করে জ্ঞানী গুনী ভয়ের নামতা গুনি!!

 

------০৫-০৬-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

দুষ্ট ছেলে ভন্ড ছেলে

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কেমন ছিলে আদি-অন্ত আমি সবই জানি

কোন সে রূপের বাহারি তুমি দলের মধ্যমণি!

বাড়ী গাড়ী অর্থ্ বৈভব আজকে তোমার হাল

দম্ভে গর্জে ক্ষমতাবলে তুমিই বাহু বল!

 

ছিলে তুমি নেয়াত গরীব পাড়ার দুষ্ট ছেলে-

আজকে তুমি বড় নেতা দলের ছায়াতলে ।

টেন্ডারবাজি অস্রবাজি মাদক বিক্রির ফলে

তোমার উত্থান সমাজ কর্মী বাংলা মায়ের কোলে!!

 

পথে ঘাটে রক্ত চোক্ষে পুড়ছে দেশ পাপে

জ্ঞানী গুনী নাইতো আর চামচার উত্তাপে

জীবন ভয়ে বুকের কান্না কঠিন পাথরে ঢাকা

দুষ্ট ছেলে ভন্ড ছেলে ঘুড়ায় সমাজ চাকা ।

----০৫-০৬-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, June 4, 2021

চৌকোস নেতার বিষাক্ত থাবা


------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

ভাঙ্গন নেপথ্য সিটি কর্পোরেশন গন্ডিতে

চৌকোস নেতার বিষাক্ত থাবা উন্নয়ন জোয়ারে

অনেকটা বিপন্ন জন প্রত্যাশা ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে

শেষ সম্বল খোয়াতে খোয়াতে

দুর্গম বিষণ্ণ আবাসিক এলাকাতে!

 

অর্ধমৃত প্রাণের কোষে কোষে

তোমার প্রতি অভিশাপ উথলে উঠছে প্রতিনিয়ত

নিঃশব্দে ধ্বংসের বীজ  দেখছি  প্রতিটি মহল্লায় মহল্লায়

কোন ক্ষতিপূরণ নেই, কোন সহমর্মিতা নেই

আছে শুধু নির্দয় ভাঙ্গন আর ভাঙ্গন!!

 

যে উন্নয়ন জনতার কথা বলে না, যে নেতা জনতার কথা শুনে না

যে কষাঘাত করে ক্ষমতার দাপটে- প্রত্যেক স্নায়ুতে

প্রত্যেক কলিজায়—

বুঝতে হবে সে নক্ষত্র খসে গেছে

কোন উম্মাদ শালার প্রমোদে-

 

প্রত্যেক আবাসিক মহল্লা এখন “ দিনের নীলাভ শেষ আলো”

গোধূলী আসন্ন- ভয়ঙ্কর রাত্রির অসনি সংকেত !

চৌকোস নেতার বিষাক্ত থাবা উন্নয়ন জোয়ারে

অনেকটা বিপন্ন জন প্রত্যাশা ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে

রক্ত ক্ষরণ হচ্ছে প্রাণে প্রাণে

স্বপ্নের ঘর বাড়ি এখন মরুদ্যানে।

-----০৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ত্রিশ ফুট রাস্তা


-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

এখানে জন অধিকার লাজুক গায়ে

দাপুটেরা ঘরবাড়ি ভাঙ্গে গাঁয়ে গাঁয়ে!

থেমে গেছে পূর্বের নকশার কাঁটা

জায়গা নেই তবু এখানে যে বড় চটা!

 

জীবনের শেষ সম্বলে গড়েছে যে বাড়ি

সেটি নেই সেখায় ত্রিশ ফুট রাস্তা করি

নিরব এখানে সব বিবেকের পাড়া

মেয়র দেয়নি কোন আকুতির সাড়া!

 

আবাসিক এলাকা তবু কেন এতো কষাঘাত?

বিশ থেকে চব্বিশ ফুট হলে হতো না সংঘাত!

জন নেতা আজ বিদ্রোহ বুঝি করে

সিটি কর্পোরেশন তাই জল্লাদের রশি ধরে।

 

বুকফাটা কান্না এখানে স্বাগত মেয়রের প্রেমে-

যে প্রেমকে ধিক্কার জানায় জনতা প্রথমে!

কার স্বার্থে ত্রিশ ফুট রাস্তা আবাসিক এলাকায়?

কতো ঘর বাড়ি ধবংস স্তুপে তোমার অভিপ্রায়!

 

কান্না কি শুনতে পাও তুমি- হে মেয়র?

রক্তে তৈরী ঘর বাড়ি অভিশাপ দিচ্ছে প্রতিটি প্রহর!

মহল্লার কল্যাণে তুমি চাও যে পথ

বিদ্রোহ সেখানে জড়ো করে জনমত।

--০৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিজয়ের যৌবন

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

অনেক রক্ত প্লাবন বয়ে আসছিল প্রত্যহ

বঞ্চিত প্রাণের কোলাহলে মেতেছিল ঘন কালো মেঘ

ছুঁয়েছিল বিষাদের রক্তিম রশ্মিটুকু প্রবল উত্তাপে

পুলকিত বাসর ঘরে বিবর্ণ্ মৃত্যুর মিছিল

পথে পথে কম্পমান টগবগে হানাদারের গর্জ্ন

গোধূলীর আভায় নিমজ্জিত বাংলার মাঠ প্রান্তর

তবুও নব উদয়ের কাফেলায়-

 

ভুলেগেছে শ্মশানে ক্রন্দন, ভুলেগেছে রক্ত প্রবাহের সমাধি!

এক যু্দ্ধের শপথ নিয়ে নিঃশেষ করেছি শত্রুর দূর্গ্

বিজয়ের যৌবন গর্জেছিল রক্তময় রিক্ত জয়টীকায়

সেইসব স্মুতির অমৃত পানে দৃষ্টি হানে আজো

যেখানে বঙ্গ তাজ এসেছিল অতন্ত্র প্রহরীর মতো

বঞ্চিত বাঙ্গালীর মু্ক্তির অভিপ্রায়—

 

বঙ্গ তাজ তাজঊদ্দিন আহম্মেদের বহ্নিমান তপ্তশিখার উন্মেষিত প্রতিটি অধ্যায়

পৃথিবীর চক্রান্ত হয়েছিল বিহ্বল

শত্রুর ধূসর অগ্নিপিন্ড হয়েছিল উত্তাপহীন

প্রকোষ্ঠতল হতে  উদ্ধার পেয়েছিল পরাজিত জাতি

রক্তিম সূর্য্ উঠেছিল সেদিন অন্ধার আকাশে

বিজয়ের বিষ্ময়দৃষ্টি মেলে বাঙ্গালী নিঃশ্বাস নিয়েছিল

লাল-সবুজের বুকে--

 

বিজয়ের যৌবন গর্জেছিল রক্তময় রিক্ত জয়টীকায় ।

----০৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Thursday, June 3, 2021

স্কুল কলেজ বন্ধ- লম্বা সে বহরে!

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

করোনার কালে ভাই গ্রাম কিংবা শহরে

স্কুল কলেজ বন্ধ- লম্বা সে বহরে!

বই খাতা হাতে নাই ছেলে মেয়ে আমাদের

লক ডাউন পড়া লেখায় -কি মজা তাহাদের!

 

ঘরের কোণে কোণে মোবাইল হাতে সকলে

পিতা-মাতার স্বপ্ন সব গেল বিফলে

চৌদিকে শুনি শুধু হাউ মাউ শব্দ-

স্কুল কলেজ বন্ধ জাতির আশা জব্দ

 

শিক্ষক কাঁদে ভাই চোখ ছল ছল

ওইখানে বসে বলে- সব ঢাল জল

শুনি শুনি শুধু শুনি ওরা সব তৈরি

তবে কেন খুলে না-আছে কি বৈরী?

 

তুমি কি ভাব শুধু এরা সব বাচ্চা!

না না-এদের দিকেই  স্বপ্নটা আচ্ছা

টিকা দাও- খুলে দাও –মন খুলে তাকাও

জাতির আলোকে সুস্থ স্ববল বাঁচাও ।

 

লকডাউন ছাত্রদের গ্যামস শুধু করে খুন;

হায়! হায় জাতি শেষ! ওরা খেয়েছে কার নুন?

করোনার কালে ভাই গ্রাম কিংবা শহরে

স্কুল কলেজ বন্ধ- লম্বা সে বহরে!

 

বন্ধ নহে সমাধান জাতির সঙ্গে খেলা

খুলে দাও -খুলে দাও- ছাত্র-ছাত্রীর মেলা।

প্রতিষেধক দাও তবে নিষেধ কে দেয়?

স্কুল কলেজ বন্ধে জাতি আলো হারায়।।

------০৩-০৬-২০২১ ইং রাওনাট কাপাসিয়া,গাজীপুর।

বন্ধ নহে সমাধা জাতির সঙ্গে খেলা

খুলে দাও -খুলে দাও- ছাত্র-ছাত্রীর মেলা।

প্রতিষেধক দাও তবে নিষেধ কে দেয়?

স্কুল কলেজ বন্ধে জাতি আলো হারায়।।

------০৩-০৬-২০২১ ইং রাওনাট কাপাসিয়া,গাজীপুর।

 

 

কাঁদছে পৃথিবী

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

কাঁদছে পৃথিবী!মরছে মানুষ! শ্লথ গতিতে স্পন্দিত প্রাণ

অনেক দুঃখের রক্ত প্লাবনে বসূধার উ্দ্যান!

অসহ্য যন্ত্রনা বুকে! অশ্রুভরা জল!

কাঁধে কাঁধে লাশের মিছিল- ভাষা নেই

কবিতার শব্দ নেই- চিতার বুকে দাউ দাউ আগুন

গোরস্থানে সারি সারি মাটি চাঁপা অসংখ্য আপন জন!

অসংযত পৃথিবীর আকাশ বাতাস ।

 

ক্ষণে ক্ষণে যেন অস্থির হয়ে উঠে করোনার ছোবল

এ এক বিরাট ক্ষত!

কোন প্রতিষেধক নেই! কোন নিরাময় নেই- নিস্তার নেই

প্রতিকৃতির অভিশাপ!

 

ব্যর্থতার বুকে নিখিলের প্রাণ,বহু অভিযোগের আসামী মানুষ!

দিন রাত শুধু তাগুদের চেতনা বসুধাকে নির্দয় হাতে চাবুক মারে

তবু মানুষ ফিরে আসতে পারেনি উজ্জ্বল পৃথিবীর দিকে

মনে হয় যেন পথ হারিয়ে ফেলেছি

জীবনধারণ বুঝি অনেকটাই  অসঙ্গত

কাঁদছে পৃথিবী!মরছে মানুষ! শ্লথ গতিতে স্পন্দিত প্রাণ

অনেক দুঃখের রক্ত প্লাবনে বসূধার উ্দ্যান!

---০৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, June 2, 2021

আজই ভুলে যাই

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

মানুষের জীবন মানবতাহীন গেলে

পরাজয় হবে পরাজয় হবে শ্রেষ্ঠত্তের

খুব সমান্য হৃদয়ের সহানুভূতি পেলে

পাহাড়সম দুঃখ ভুলা যায় অতঃপর!

 

বাড়িয়ে দাও নিমিষে মানবতার হাত

দুঃখীরা হেসে উঠুক লাল-সবুজের ভূমি

সাম্যের পতাকা উড়ে দাও যুগলবন্দী হাত

স্বপ্নের চোখগুলো খুলে দাও-

ইচ্ছেটা চাই শুধু আমি—

 

হৃদয়টা খুলে তাকে ভালোবাসো যদি

এতে কষ্ট হয় হোক

মানবতা দিবে তোমায় অমরতা নিরবধি

এসো হে এসো হে মানুষ এ আনন্দলোক।

 

দেখুক পৃথিবী দেখুক বদ্ধ আঁখি খুলে

মানুষই মানুষের মুছে দেয় বেদনার দাগ

এসো হে এসো  হে মানুষ হৃদয়ের পাল তুলে

আজই ভুলে যাই বিভেদের যত রাগ-অনুরাগ।

--২-০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

গোঁফ গজায়

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

*******************************

মুক্তি যুদ্ধের স্বাধীন দেশে

জনতার অধিকার সর্বনেশে!

ক্ষমার দাপটে পাকড়ে ধরে

জেল জুলুম অত্যাচারে—

 

দলের যদি না হয় তার

বাঁকা চোখে হয় বিচার

তন্ত্র মন্ত্রে বুলেট আগে-

বাঁচতে হলে টিকেট লাগে—

 

নীল নকশার দুস্য ঝড়ে

বীর বাঙ্গালীর ঘাড় ধরে

ক্ষমতায় যায় বিন টিকেটে

গণতন্ত্র লাগায় পিঠে--

 

শাসনতন্ত্রের তন্ত্রের গোঁফ গজায়

জনঅধিকার নিপাত যায়

চোর চামচার গজিয়ে ঘাড়

লুটিয়ে পুটিয়ে কোষাগার--

 

,যে সব লোকে সত্য লেখে

তাদের ধরে খাঁচায় রেখে

মঞ্চে মঞ্চে সাধুর সুরে

গণতন্ত্রের কবিতা পড়ে ।

 

দলে যাদের স্বৈর জামা

গণতন্ত্রে নাইরে ক্ষমা

মুক্তি যুদ্ধের স্বাধীন দেশে

জনতার অধিকার সর্বনেশে!

-----০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ জীবনের লক্ষে

পৃথিবীর মোহ জাগবেনা আর আপনার বক্ষে।

 

মৃত্যুর ডাক এলে হবে না আর তৈরি,

সত্য আর মিথ্যে চিরকাল তো বৈরি।

 

 চাওয়া পাওয়ার শেষ নেই পৃথিবীর অক্ষে

নৈতিক –অনৈতিক যার যার কক্ষে!

 

নাই নাই হয় নাই চাই চাই আরো কিছু

ছুটে ছুটে মানুষ তাই ক্ষণিকের পিছু পিছু!

 

মৃত্যুর ডাকটা কানপেতে শুনেনি

পৃথিবী তার নয় এখনো সে ভাবেনি।

 

ইহ-পর বেশ আড়ি কেয়ামত দিবসে-

তোমাদের কেউ কেউ থাকবে না হরষে।

 

মৃত্যুর কাছে গিয়ে মৃত্যুকে দেখ জীবনের লক্ষে

পৃথিবীর মোহ জাগবেনা আর আপনার বক্ষে।

-------০২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।