Wednesday, October 19, 2022

স্বর্গিয় জুটি

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৯-১০-২২ ইং

***********************************        

এক বৃন্তে ফুটিল যুগল ফুল নব ধরা

নব প্রেরণে স্বর্গিয় জুটি বাঁধিল তারা ।

আজি আকাশে উঠিল চন্দ্রিমা চাঁদ

শুভ্র হাসিতে রাগ অনুরাগে ধরিল হাত।

 

বহু রোমাঞ্চের শিহরণে পুলকি শিরে

তুলিল তরঙ্গ ভালবাসার অমৃত সুরে।

সর্বত্যাগী হয়ে দুঃখী জনতার টানে

নৌকা বেয়ে চলিল তজুমদ্দিন –লালমহনে

 

একই কণ্ঠে গাইল জয় বাংলা শ্লোগান

আবু নোমান- মিসেস মনিরা নোমান।

এ যে এক অবিচ্ছেদ্য্ প্রেমের জুটি-

ভোলা- ৩ এর পবিত্র মাটি ।

 

চির উন্নত মম শির, চির নবীণ !

মিঃ নোমান-মিসেস নোমানের মন।

--------------------------------------

 

নিষ্ফল কর্ম্

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৯-১০-২২ ইং

***********************************        

সত্যেরা এখানে কত অসহায় প্রাণ !

মিথ্যেরা গলা ছাড়ি গেয়ে যায় গান

তুমুল গর্জনে উড়ায় বিজয় নিশান

বিচারিক এজলাসে কত ছল প্রহসন।

 

এ অপশাসনে কত প্রাণ যায় পুড়ে

তবু সে বুঝে না কাঁদে প্রাণ অঝরে

বিচারক আর্জি নাহি শুনে বিবাদীর

এক চোখা বিচার বিচারিক দরবার।

 

বিবাদীর ভাষা আজ নিষ্ফল কর্ম্ !

পক্ষপাততুষ্ট রায় বিচারকের ধর্ম্।

ছদ্মবেশীরা নানান শাস্ত্র করে চয়ন

তাই শুনে বিচারক রায় করে পঠন।

এক চোখা

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৯-১০-২২ ইং

***********************************        

অতুল প্রখর যন্ত্রনায় এ বুক পুড়ে !

তবু বিচারক এক চোখা বিচার করে।

এ শাস্ত্র বড় বেশী নিষ্ঠুর নির্দ্য়

এখানে বিবাদীর আর্জি অস্তদয়।

 

এ রায় যেন ঊনুনের জ্বলন্ত আগুন !

অগ্নি দহের জ্বালা অসীম অপমান-

সত্য এখানে শুভ্র শরতের শান্ত নদী

মিথ্যেরা উল্লাসে হেসে যায় নিরবদি।

 

এতো প্রেম এতো ভালবাসা এতো বন্ধন !

এক অজানা রহস্যে ছিড়ে গেছে বাঁধন।

অতুল প্রখর যন্ত্রনায় এ বুক পুড়ে !

তবু বিচারক এক চোখা বিচার করে।

-----------------------------------

 

তুমি মা বলেই

 তুমি মা বলেই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-১০-২০২২ ইং

********************

এ এক দৃঢ় প্রেমের ঐশ্বর্য্য সম্ভারে-

তুমি ছুটিছো মা অটুট বাঁধনের নশ্বরে।

কোন অপূর্ণতা্ অতৃপ্ত নয় এ স্পন্দনে

তুমি যে মা অতুল্য প্রাণ সন্তানের বন্ধনে।

 

 এখানে নেই কোন পরাজয় নেই কোন ক্লান্তি !

সন্তান হাসিছে তাই - এতো অনাবিল শান্তি ।

তুমি মা বলেই বসন্তের ফুল দেখ বাগানে

তুমি মা বলেই কোকিলের ডাক শুনো কানে।

 

পৃথিবী যেখানে অন্ধাকর, তুমি সেখানে আলো

এ ভালবাসার গগণে নেই কোন মেঘ কালো ।

তুমি মা বলেই এতো উৎসব, এতো আয়োজন

তুমি মা বলেই আজ হাসতে পেরেছে সন্তান।

 

তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ মা ! সন্তানের মন্দির।

তুমিই হৃদয়ের স্পন্দন ধ্বনি জগত সংসার।

এ এক দৃঢ় প্রেমের ঐশ্বর্য্য সম্ভারে-

তুমি ছুটিছো মা অটুট বাঁধনের নশ্বরে।

-------------------------------------

Tuesday, October 18, 2022

তুমি পরীক্ষিত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৭-১০-২০২০ ইং

উৎসর্গ্ঃ জনাব, মোতাহার হোসেন মোল্লা।

**********************

তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান ।

তাইতো জনতা চায় তোমার উত্থান

সেবার ধর্মে হও ব্রত -এ জীবন

 

জন কল্যাণে আমৃত্যু গেয়ে যাও গান

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান

নব নব ফুলে সাজাও হে বাগান

তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ ।

 

তুমি জনতার, জনতা তোমার ব্রত

এই হউক শ্লোগান চির সতত !!

জনতা তুমি মিলে প্রেমের সম্ভারে

দেশ সেবার গান গাও অমৃত সুরে---

 

তুমি পরীক্ষিত স্বপ্নের সাধক প্রাণ

মুক্তির শাস্ত্রে তোমার আছে অতুল জ্ঞান।

--------------------------------

তুমি জনতার শিল্পি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৭-১০-২০২০ ইং

উৎসর্গ্ঃ জননেত্রী উম্মেকুলসুম লিশ্পি

**********************

জনতার শিল্পি তুমি ব্যাকুল হয়ে গাও

বঞ্চিত প্রাণের উথরোলে শহর গঞ্জ গাঁও।

তাইতো পাড়া মহল্লায় শ্লোগান উঠে

ধর্ম্ বর্ণ্ নিবিশেষে বিভেদের বাঁধন ছুটে।

 

তুমি জনতার শিল্পি প্রাণ হতে প্রাণে

এক অভিন্ন মুক্তির সুর তুল গানে

প্রেমে ভরপুর তুমি গম্ভীর বচন-

জনতার কবিতা লিখ চরনে চরন।

 

যোগমগ্ন মন তোমার দিবস রাত-

কুসুম কলি তুমি ব্যথাতুর জনপদ।

আজ জনতার তুমি- জনতা তোমার

ওহে সম্মুখে শীত বসন্ত খরা প্রখর !!

 

জনতার শিল্পি তুমি ব্যাকুল হয়ে গাও

বঞ্চিত প্রাণের উথরোলে শহর গঞ্জ গাঁও।

----------------------------------

Monday, October 17, 2022

তুমি বিজয়ী নেতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৭-১০-২০২০ ইং

**********************

জনতার বিজয় হল এবার,

ক্রমেই প্রসারিল তারুণ্য্ দুর্বার ।

দেশ প্রেমের অতুল্য সাধনা বলে

এ বিজয় এল জনতার দলে।

 

পাড়া - মহল্লায় হল তুমুল প্রচার

অর্থ্ ক্ষমতা নহে ভোটারের বিচার।

জনতা আছে সৎযোগ্যের তরে

তাই তুমি বিজয়ী নেতা নারী ও নরে।

 

আজ নীচু শির ওইসব গুন্ডা পান্ডা

জনতার মিছিলে প্রতিরোধের ডান্ডা।

হে সৈনিক ছুটে যাও যুদ্ধের উদ্যান

হেসে উঠুক দুঃখী জনতার অযুত প্রাণ

 

নেতার অন্তরে নাহি বিরোধ রবে,

মহা  সমন্বয়ে এ যাত্রা শুরু হবে—

যে নরনারী হৃদয়ে তুলেছে কম্পন !

গলায় দিয়েছে ভালবাসার  চুম্বন

ওদের ভুলে যেওনা----

----------------------------------

Saturday, October 15, 2022

তুমি কি দেশ প্রেমিক ?

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

বুকে হাত দিয়ে বলতো তুমি দেশ প্রেমিক ?

পারবে ? জানি পারবেনা !

তুমি সুদ খোর, তুমি ঘুষ খোর

তুমি চাঁদাবাজ, তুমি দুর্ণিনীতিবাজ

তুমি দখলদারী, তুমি মাদক সম্রাট, তুমি সন্ত্রাসী

তুমি স্বৈরাচার, তুমি দেশবিরোধী, তুমি অগ্রাসী

তুমি সিন্ডিকেটের হোতা

তুমি রক্ত চোষা ভয়ঙ্কর নেতা

এবার বলো তুমি কি দেশ প্রেমিক ?

পারবে ? জানি পারবে না !

তুমি ছদ্মবেশী !

কি অবদান আছে তোমার ! বলতো ?

এ বুকে কি মুক্তি যুদ্ধ ধারণ করো ?

লক্ষ শহীদের রক্ত কি বুঝ ?

যদি না বুঝ

তুমি কিসের বাঙালি, তুমি কিসের বাংলাদেশী ?

তুমি দেশ দ্রোহের দোষে দোষী-

বুকে হাত দিয়ে বলো এসব কিছুতে তুমি নাই

তবে বলবো তুমি দেশ প্রেমিক

তুমি বাঙালি, তুমি বাংলাদেশী ভাই।

------------------------------------------

 

 

ফরজ শিক্ষা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

কেহ স্ব-ইচ্ছায়, কেহ বা  আধুনিকতার ছুঁয়ায়

সন্তানের ফরজ শিক্ষা ভুলে যায়, ভুলে যায় ।

হালাল-হারাম- নামাজ –রোজা- হ্বজ্জ -যাকাত

এ ফরজ শিক্ষায় পিতা মাতা করছে কষাঘাত।

 

সন্তানেরা আজ হারামের অনলে পুড়ে

অনৈতিক মঞ্চে মঞ্চে ছুটছে বিভোরে।

ওরা জানে না হালাল হারামের শিক্ষা-

নীতি নৈতিকতার দীক্ষা----

 

হে পিতা, হে মাতা কিসের এত ভয় !

এ সন্তান তোমাকে কাঠগড়ায় নিবে নির্ভ্য় !

এ পরাজয় তোমার , শুধুই তোমার-

কি জবার দিবে ওই আরশে আযীম দরবার ?

 

হে পিতা, সন্তান কে নীতি নৈতিকতা শিক্ষা দাও

হে মাতা, হালাল হারাম বুঝায়ে দাও

এ যে ফরজ শিক্ষা তোমারই বিদ্যালয়-

তুমি যে প্রথম শিক্ষক,প্রথম অভিবাবক এ ধরালয়।

------------------------------------------------

 

গোপন খনিজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

গোপন খনিজের তরঙ্গ সবখানে

আগ্নেয়গিরির মতো অগ্নি প্লাবনে—

প্রবাহিত শহর গঞ্জ গ্রামে-

উত্তেজিত রক্ত দুষিত ঘামে।

 

গোপন খনিজের ভিতরটা উম্মুক্ত!

পোকা মাকড় জিন দানবেরা আসক্ত

শয়তানের ছোবল যে কত শক্ত

বুক চিরে চিরে খাচ্ছে রক্ত--

 

কত অসহায় অবোধ গোপন খনিজ !

সে বুঝেনা- পবিত্রতা হচ্ছে খারিজ ।

এ স্বাধীনতা – এ অধিকার

অস্থি মজ্জা ছেনে ছেনে খাচ্ছে শেয়াল কুকুর।

 

হে খনিজ ঢেকে যাও উম্মুক্ততা ছাড়ি

তুমি অসহায়, তুমি অবোধ উত্তরসূরী।

তুমি গোপন - তুমি আড়ালে সুন্দরী !!

এ রূপ এ সজ্জা সে তো নয় জাহেরী।

--------------------------------------

অজেয় বীর

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

চির সত্যের সংগ্রামে অজেয় বীর !

সুন্নাহ’র পথ কোরআনের আলো এ নশ্বর।

ঈমানী প্রাণ সুঠাম শরীর

মুমিনের উত্থান ইহ পর প্রান্তর।

 

অতুল প্রখর তৌহিদী প্রাণ-

সদা গায় বিজয়ের জয় গান

কণ্ঠে বাজে আল্লাহু আকবার শ্লোগান

তুমুল যুদ্ধের উদ্যান----

 

ঈমানী শক্তির ভাষা দমেনা কভূ

বিজয়ের কবিতা লিখে যায় তবু।

যে মুসলিম সে বীর সে দুর্জ্য় !

সত্যের পক্ষে তার যুদ্ধ নির্ভ্য়।

 

ঈমানী শক্তির ঘন্টা বাজিল প্রাণে-

মুসলিম ছুটিল আল্লাহু আকবার শ্লোগানে।

ওরে ভয় নেই সত্যের পথ ধরি-

বিজয়ের নিশান দে গগণে ছাড়ি।

-----------------------------------------

 

 

ফাঁকিবাজ

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

যত ফাঁকিবাজ অফিসের মুকুটমণি !

দুণিনীতিবাজ ডিগ্রীধারী জ্ঞানের খনি।

ওরাই নাকি আলোকিত পূর্ণি শশী ।

মালিক পক্ষ বেজায় খুশী---

 

চতুর চাটুকারে ভরা অফিসের ভূমি

মালিক পক্ষ নাহি বুঝে এ ভন্ডামি ।

মধ্যস্তর হতে নীচু স্তর ছাড় নাহি পায়

তাদের বিরুদ্ধেই অভিযোগ দাঁড়ায়--

 

একি নীতি অফিসে অফিসে !

যত ফাঁকিবাজ হরষে হরষে!

ওরা হবে নাকো আপন তবু।

মালিক পক্ষ বুঝে না কভূ

 

তেলের ত্যাজময় নয়ন  হরে—

ফাঁকিবাজ চলেছে দৌড়ে দৌড়ে

মালিক পক্ষ বেজায় খুশী---

ওরাই নাকি আলোকিত পূর্ণি শশী ।

--------------------------------------

 

রূপগল্পের বচন

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

ভাবখানা সেই নেতা বলুক তারে

এত ক্ষমতা এত দাপট কেউ নেই ধারে !

অযোগ্য মেধা শুন্য বংশ গুনে

তবু লোকে তারে নেতা বলে মানে।

দুণিনীতি মাদক সন্ত্রাস চাঁদাবাজি সাধন

ছলনার দেশসেবা ছাড়া আছে কি এখন।

পূঁজি তার মিথ্যা বুলি নানান প্রহসন

আবেগী জনতা পূজা করে প্রাণ পণ !

কি যে রূপগল্পের বচন !!

সত্য ইতিহাসে ধরেছ পচন।

উঁচু হতে নীচু কোথাও নেই বিচার

দুর্ণিনীতি সুদ ঘুষ কৃষ্টি কালচার।

স্বাধীনতা পেয়েছি তবু নই স্বাধীন প্রাণ

এখনো বিদ্রোহী দোসরের গোপন-ঐক্যতান।

দিকে দিকে নেমেছে অন্ধাকার রাত্রি !

এলোমেলো জনতা – নৌকার যাত্রী ।

নেতা নেত্রীর দালাল চামচা যে কত !

লুটে পুটে খাচ্ছে রাজ্যধন তত।

অযোগ্য মেধা শুন্য বংশ গুনে

তবু লোকে তারে নেতা বলে মানে।

---------------------------------