Monday, November 7, 2022

তোমাকে দেখতে দেখতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৭-১১-২০২২ ইং

*******************

ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে

কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে

হৃদয়ের গভীরে তুমুল সংঘাতে—

 

তুমি ফিরে এসো কবিতায় নিস্তব্ধ নিঃঝুম

চুপি চুপি কথা বলো এ হৃদয়ে অবিরাম।

তন্দ্রাঘোরে অপলক দেখি চেয়ে চেয়ে

কি অপরূপা কবিতা তুমি স্বপ্নপথ বেয়ে।

 

যদি একটু ছঁয়া যেত, কাছে পাওয়া যেত

হয়তো হারিয়ে যেতাম কোন গভীর স্রোত!

আজ এ অশান্ত হৃদয়ের পথে

তুমি বারে বারে ফিরে এসো ব্যর্থ্ সংঘাতে।

 

তোমাকে দেখতে দেখতে

এ বক্ষ শিরে উপশিরে উঠেছে মেতে- তোমাকে পেতে।

ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে

কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে ।

-----------------------------------

Saturday, November 5, 2022

ক্ষতচিহ্ন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১১-২২ ইং

*********************************

রাজনীতির কবিতায় আজ ক্ষতচিহ্ন !

দল মত পথ যাই হউক মঞ্চ অভিন্ন।

আদর্শ্ ভেসে গেছে লোভের বন্যায়

শুধু রয়েগেছে অনৈতিক অন্যায়।

 

নীতি নৈতিকতা আজ শেষে নিঃস্ব !

শুধু খেলা আর খেলা সারা বিশ্ব।

জীবন উপন্যাসে ঝড়ে পড়া রক্ত

ক্ষমতার নাট্য মঞ্চ আজ উত্তপ্ত।

 

রাজনীতির কবিতায় আজ ক্ষতচিহ্ন !

দল মত পথ যাই হউক মঞ্চ অভিন্ন।

শুধু ভিন্ন- আবেগ প্রবণ জনতা

কিন্তু স্বদেশ প্রেমে নেই কোন একতা ।

-------------------------------------

জীবন আজ রিক্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১১-২২ ইং

*********************************

সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?

 ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব!

শাসকের শোসনে ঝড়ে পড়া রক্ত

চারিদিকে জীবন আজ উত্যক্ত ।

 

এখন আর সময় নেই নিশ্চুপ কাব্যের

কলম ধর গর্জে উঠো জনতা মুক্তির।

কিসের ভয়ে দিন কাটে নিত্য ?

ধ্বংস কর নিপাত করে ওইসব দুর্বৃত্ত

 

দুর্নীতির অগ্রাসনে জীবন আজ রিক্ত,

চারিদিকে জনতা অশ্রুসিক্ত !

ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব

সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?

------------------------------------

এখন আকাশে উড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১১-২২ ইং

*********************************

এতদিন ছিল বিদ্রোহী দোসরের ধমক !

পথে পথে ছিল কাঁটা আর বাধা সড়ক ।

 

জনতা গর্জে ছিল বজ্রের কণ্ঠের চমক

স্বাধীন পতাকা উড়েছিল বিপুল ঝলক।

আজও আছে সেই লাল সবুজের মোড়ক।

তবু কেন চারিদিকে নরক আর নরক ?

 

এত জুলম অত্যাচার কি সইবে ?

যদি না বাচি স্বাধীনভাবে,

বহু রক্তের দামে কেনা এ অর্জ্ন,

এত সহজেই কি দিব বিসর্জ্ন !

এখনো সময় আছে এইসব কর বর্জ্ন।

 

পথে পথে ছিল কাঁটা আর বাধা সড়ক,

এখন আকাশে উড়ে লাল সবুজের মোড়ক।

-----------------------------------------

 



বাংলার জনতা কাঁদে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ-১১-২২ ইং

*********************************

বাংলার জনতা কাঁদে বৈষম্য  শিকারে,

এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।

দুর্নীতির অগ্রাসনে ধমনীর জ্বলন্ত প্রলাপ

এ বুকে যেন আসন্ন দূর্ভিক্ষের অভিশাপ।

 

অবরুদ্ধ বুকে জনতার উম্মাদ তড়িৎ !

এক অসহনীয় জীবনের বিরহ সংগীত।

বাংলার নীল গগণে ধূসর -কালোছায়া

জুলম অত্যাচার শোষণ করেছ ধাওয়া।

 

নিয়ত মৃত্যুর ঝটিকা আনে মূর্ত্ শিহরণ-

এ যেন বাঙালির  এক অদ্ভুদ-মরণ।

ধু- ধু করে জনতার মুক্তি- বঞ্চিতের হৃদয়

বাঙালির বুকে জাগে পরাজয়-মৃত্যুভয় !

 

বাংলার জনতা কাঁদে বৈষম্য  শিকারে,

এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।

---------------------------------------



 

এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ-১১-২২ ইং

*********************************

এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম !

এখনো জাগ্রত জাহলী যুগের ধরাধাম।

চারিদিকে সভ্যতা নিস্তব্ধ নিঃঝুম

নর-নারীর চলনে বলনে উম্মুক্ত সম্ভ্রম।

 

রক্তাক্ত ধর্ষ্ণ দেখি অবাদে ধেয়ে-

সভ্যতার স্বপ্ন সিড়ি আজগেছে নুঁয়ে

সামাজিক যোগাযোগে অসভ্যতার স্রোত

এখনো শরীরে তার নগ্নতার রং দূত !

 

পথে ঘাটে অশ্লীলতায় ভরপুর !

আধুনিক সভ্যতা টানিছে জাহেলীর জের।

নগ্নতায় পৃথিবীর সভ্য বাগান!

আজ গুম হত্যা রক্তাক্ত ধর্ষ্ণ।

,

এখনো জলে স্থলে পৃথিবীর পথে পথে

অশ্লীল সভ্যতা দেখি পরতে পরতে-

এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম !

এখনো জাগ্রত জাহলী যুগের ধরাধাম।

---------------------------------------

 

কখনো কি ভেবেছি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ-১১-২২ ইং

*********************************

যদি না পারি দিতে সত্যের খাঁটি দাম,

পরাজয় আসবে এই কথা জানালাম।

দৃঢ় সত্যটা জানতে চাই বুক উঠেছে কেঁপে

আজ মিথেরা সত্যের গলা ধরেছে চেপে।

 

কে ভাল,কে মন্দ- জানিবার আগে

আপনাকে রাখি কেন বিনিদ্র জাগে ?

কে নিবে এতো মিথ্যার দায়ভাগী ?

কেন এতো ছলনার কামান দাগি ?

 

কখনো কি ভেবেছি এ আমি- তুমি ?

ওরা কারা এ স্বাধীন মাতৃভূমি।

বিরূপ উপদেশ কানে দেই হাত চাপা,

বাঙালির হয়েগেছে আসল নকল মাপা !

-----------------------------------

Friday, November 4, 2022

চেতনার সূর্যটা জাগাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-১১-২২ ইং

*********************************

জন অধিকারে আজ ছন্ন ছাড়া বাঁশি !

কণ্ঠে নেই মানবতার গান,নেই কোন অলোক শশী !

চৌদিকে ভূতঁরে অন্ধকার !

পথ ঘাট, বাজার বন্দরে জুলুম অত্যাচার।

দুর্নীতিবাজ লুটেরাজ ছেড়েছে জাহাজ

ঘরে ঘরে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ।
মঞ্চে মঞ্চে বাজে শুধু মুক্তির ধ্বনি

কি যে বাচাল ! কি যে ছদ্মবেশী প্রাণী !

বোকা শুধু জনতা ! ত্যাগী শুধু জনতা

আর ওরা শুধু কুট কৈশলের প্রণেতা।

হে জাতি, যদি বাজে বিদ্রোহের তীব্র শাঁখ

এ মিছিলে কি আসবে না লাখে লাখ !

প্রতিবাদের মিছিলে কম্পিত হবে কি আকাশ !

তবে কেন ভীরু ! চিরকালে অন্ধাকারে বাস

এখন দেশ দ্রোহীদের মাতামাতি !

জুলম অত্যাচারে অতিষ্ঠ জাতি।

জেনে রেখো, এ মুক্তি নয় অসম্ভব

চেতনারসূ র্যটা জাগাও ,স্তব্ধ হবে সব কলরব।

-------------------------------------------

জাতি উঠেছে ক্ষেপে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-১১-২২ ইং

*********************************

বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !

জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।

রাজ পথে জনতা,হয়তো ফুটবে ফুল কাননে

জনতা খবর রাখে কারা ওইসব করে গৃহকোণে।

 

দমন নিপীড়ন অত্যাচার আর নহে আশা

অধিকার চাই,ন্যায্য হিস্যা চাই নব ঊষা ।

দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা

এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা।

 

মসনদে এইসব কারা জনতা করে ঘৃণা

মুক্তির ঘোষণা চাই, গণতন্ত্র চাই আর কিছু জানি না।

ওইসব মঞ্চের ঘৃণিত সুর এ প্রাণে নাহি দুলে

ধিক !ধিক -তোরা এইসব কি শোনালে !

 

বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !

জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।

দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা

এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা

-----------------------------------------------

জনতার ঘোষনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১১-০৪-২২ ইং

*********************************

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-

এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে

বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্য মূল্যের উবর্ধ্ গতি

মানি না -মানব না -এ স্বাধীন জাতি—

 

চারিদিকে জনতা ফিকে, বড় ফিকে

আর লুটেরাজদের অট্ট হাসি ওই দিকে-

আয়- ব্যায়ের হিসাব মেলে না আজ কাল

জীবন জীবিকায় বৈষম্যের দাবানল-

 

পকেট শুন্য ! স্পস্ট নয় মুক্তির আলো

স্বাধীনতা পদধূলিত !অধিকার কে থামালো !

ঘোর অন্ধকারে সিন্ডিকেটের ঐক্যতান

বাজারে আগুন-তবু নিশ্চুপ সিংহাসন।

 

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-

এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে

------------------------------------------

Thursday, November 3, 2022

ঘুমন্ত তরঙ্গ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

তুমি আমার গোপন প্রেম, গোপন পরিভ্রমণ !

হৃদয়ের গল্প, স্বপ্নের কবিতা

তোমাতেই পেয়েছি কেবলই সুখাস্বাদ।

যে যাই বলুক তোমাতেই পেয়েছি মুক্তিবাদ।

এমন পরিপূর্ণ্ তুমি

তাকালেই মনে হয়—

হারিয়ে গেছি কোন এক গভীর জলে

যেখানে খুঁজে পাই হীরে মুক্তা সোনা

অনুভব করি এক স্বর্গীয় সুখ।

যদি তুমি হতে !

আমি হতাম সুখ তরীর মাঝি!

অথৈ সাগরে, আমি উঠাবো দুরন্ত ঝড়!

সেই কথা বলব কানে কানে রাত্রি বিছানো অন্ধকার।

আই লাভ ইউ যদিও ক্ষুধিত মরণ নিরন্তর,

ঘুমন্ত তরঙ্গ জেগেছে আবার- এ প্রান্তর।

-----------------------------------