Tuesday, November 15, 2022

পরিচয় না হলে ভাল হত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৫-১১-২০২২ ইং

*******************

ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !

এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত

এ প্রাণের শুন্যতায় আগুনের কুন্ড –ঠেকা

কেউ বুঝে না, কেউ করে না দেখা-

অনেক রক্ত ঝরছে জানি না কি কারনে,

তবে এতটুকু জানি কিছু একটা ভিতরে

তুমুল আঘাত করছে জল্লাদের মত

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তবু আমি বলি

ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি

জানি, এ প্রাণে অনেক ক্ষত অনেক বিক্ষোভ

তবু কে যেন ইন্ধন দেয়- চুপি চুপি বলে

তুমি এসো, খুব কাছে এসো--

একি ছলনার অভিনয়ে বলেছো- ভালবাস !

সত্যি কি জান ?

ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !

এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত ।

হয়তো হত না এ প্রাণের এত ক্ষত !!!

--------------------------------------

Monday, November 14, 2022

তোমার ঝড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৪-১১-২০২২ ইং

*******************

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !

তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !

ভিতরে রক্ত ক্ষরণের শব্দ, পাইনি ছাড়া

তুমুল বিদ্রোহ চলে—

 

ভালবাসার এতো ঝড় ! এতো যুদ্ধ!

চোখের আড়াল হলেও গভীরে নেচে উঠে

আঘাত করে শান্ত নদীর জলে

তুমুল ঢেউ খেলে, তুমুল ঝড় তুলে—--

 

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !

তবু ঝড় উঠে, ভয় ! অনেক ভয় !

কত আশ্রয় খুঁজেছি আকাশে গভীর নীলে
শুধু শুন্যতায় গিয়েছে ভরি প্রাণের নিখিলে

মুঢ় আতংক ভালবাসার মিছিলে—

 

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !

তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !

----------------------------------

এ শুধু পিতাই জানে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৪-১১-২০২২ ইং

*******************

কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,

অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।

তবু সে চায় প্রেমের ফুল ফুটুক

পুব দিগন্তে প্রভাতের আলো জাগুক।

রাত্রির পূর্ণিমার মতো হাসুক-

কাশ বনের শুভ্রতায়- এ মর্তলোক।

 

কত যে ধকল যায় এ রক্ত প্রবাহ দিয়ে-

তবু সে মাস্তুলে পাঞ্জেরী দেখে বিপুল উসবে

রক্ত ঝরা ঘামের উত্তাল প্রবাহে

ভালবাসার তরঙ্গ সফেন চির উজ্জ্বল।

এ শুধু পিতাই জানে !

 

কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,

অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।

------------------------------------

 

স্বজনপ্রীতির রোগে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৪-১১-২০২২ ইং

*******************

এক ভয়ানক স্বজনপ্রীতির রোগে,

অফিস আদালত ভুগছে একযোগে।

সবখানেই তার বিপুল চাষাবাদ

এখানে যোগ্য হওয়া ব্যাথাতুর কষাঘাত।

এখানে দক্ষতা ধবংসের পূর্বাভাস

এখানে বইছে দুষ্টদের ঘূর্ণিবাতাস।

নষ্ট বাতাসে ছিড়ছে বিচারিক পাল

এখানে নিরপেক্ষতা নেই আজ কাল

ভয়ানক আগুন জ্বলছে অফিস আদালতে

যোগ্য চলছে অপমান অপদস্তে কোনমতে ।

প্রশাসনিক কাঠামো ভেঙ্গে যাচ্ছে রাত্রিদিন

স্বজনপ্রীতির দাবানলে মুক্তি রুগ্ন-স্বপ্নহীন

সৎ যোগ্যরা অবরুদ্ধ- স্বাধীন বাংলা জুড়ে

দুর্নীতিবাজ অযোগ্য এখানে ধমক মারে।

এখানে সুষ্ঠ পরিবেশ নেই কাজ করার

চাটুকার লেগে আছে বিশাল ক্ষমতাধর।

এক ভয়ানক স্বজনপ্রীতির রোগে,

অফিস আদালত ভুগছে একযোগে।

---------------------------------------

Saturday, November 12, 2022

ছেলে - মেয়ের বন্ধুত্ত্ব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

দেখ, ছেলে মেয়ের বন্ধুত্ত্বটা দেখ,

মোম আর আগুনের কুন্ড এক সাখে রাখ

তারপর বল কি ঘটে গেল!

আগুন যেমন গ্রাস করে মোমকে

ছেলে মেয়ের বন্ধুত্বও হরণ করে সম্ভ্রমকে

এখানে কোন মিত্রতা নেই,

এখানে কোন আপোষ নেই

এখানে আগুন মোমের গলিত রস-

এখানে নিষিদ্ধ পরশ আর পরশ !

বন্ধুত্ত্বের এ সন্ধি

নিষিদ্ধ প্রণয়ের অভিনব ফন্দি

কখনোবা জীবন্ত লাশের সমাধি

কখনোবা আত্মহত্যা নিরবদি-

সুতরাং হতে পারে না,

ছেলে মেয়ের বন্ধুত্ত্ব হতে পারে না

চারিদিকে নিষিদ্ধ ছেলে মেয়ের কোলাহল

বন্ধুত্ত্বের নামে খুন হত্যা ধর্ষণের দাবানল।

এইসব বন্ধুত্ত্ব বাড়িয়ে তুলেছে

সামাজিক অবক্ষয় ! মানুষেরা ভুলেছে

পশুত্ত্বের স্বাদ নিয়েছে—

মনুষ্যত্ব খুয়েছে. নরকের আগুন ছুঁয়েছে—

---------------------------------------


 

শত পাপের ভিত্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

রাত্রি নয়, আলো দেখি চারিদিকে

দৃঢ় মগ্নতাই পারে আসন্ন রাত্রিকে

মুক্তির আলো দিতে- এ মর্তলোকে

শুধূ পরিশুদ্ধ প্রাণ চাই সম্মুখে।

 

আমাকে একটি পরিশুদ্ধ প্রাণ দাও

জাতিকে মুক্তি দিবো শহর গঞ্জ গাও।

শত পাপের ভিত্তি আজ অশুদ্ধ প্রাণ

ভরে গেছে অপরাধে স্বদেশের উদ্যান।

 

একটি পরিশুদ্ধ প্রাণ দাও - এ সিংহাসন

শাসকের উষ্ণমন শানিত হউক দুর্দিন।

সম্মুখে দেখি সুদিন ! পাপীদের রক্তপাত

পরিশুদ্ধ প্রাণেরা এসেছে- হানো আঘাত।

ক্ষুধা বুঝে না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

স্বদেশের সম্মুখে চরম খাদ্য সংকট !

এদিকে মনোযোগের অভাব প্রকোট।

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা

দুর্ভিক্ষ আসছে শহর গ্রামে নিয়ত দেখা।

 

স্বদেশের ভূমিতে খাদ্য উৎপাদন আজ আর নাই

চারিদিকে দালান কোঠা ঘর বাড়ি নিয়েছে ঠাঁই।

ক্ষুব্ধ কৃষকের মাটি

ফসল শুন্য সোনালী আঁশের ঘাটি

উপহার দিয়েছো জেল জুলুম গুলি

অধিকার নিয়েছো কেড়ে ক্ষমতার পাল তুলি।

 

এইসব কিছু চাই না, স্বদেশ হয়েছে শ্মাশান

বাঁচাও স্বদেশী কৃষকের ইজ্জত মান।

বহু লুন্ঠন করেছো, পেয়ে গেছ পার,

এবার সম্মুখে চরম খাদ্য সংকট

দুর্ভিক্ষ্  হিসাব কষে নিবে তার---

 

ক্ষুধা বুঝে না প্রিয় -প্রেয়সীর সংহতি !

দুর্ভিক্ষে জ্বলে শিরা উশিরা বিদ্যুৎগতি।

তুমুল বিদ্রোহের রক্ত ছড়ায় দিগন্ত রেখা

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা।

-----------------------------------------

নেতৃত্বের সূর্য্ চাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

জন বৈষম্যের কালো রাত্রির শেষে

পূব দিগন্তে কি উঠবেনা প্রভাতের আলো ?

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে

স্বাধীন পতাকার তলে ক্ষমতার দ্বন্ধ-দম্ভ।

পতাকা উড়াই তবু স্বদেশ প্রেম নেই

মুক্তি যুদ্ধের জয়স্তম্ভ।

এতো বৈষম্যের ঝড়ে অধিকার হতভম্ব !

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে।

----------------------------------

ঘুষের আগুনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে

অফিসের প্রতিটি শাখায় শাখায়

ব্যাক্তিতে ব্যাক্তিতে হাত বদলায়।

প্রজাতন্ত্রের প্রতিটি দায়িত্বশীল চেয়ারে

একই চরিত্রের মহরা হয় বিপুল হারে।

চারিদিকে ঘুষের সংগীত বজ্রপাতে

মরণ অস্র আজ অফিস আদালতে

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

পতাকা আছে, অধিকার নেই-দূরে বহুদূরে!

যেদিকে তাকাই সেদিকে দুর্নীতিবাজ !

কে দিবে জাতিকে মুক্তি- কেউ নেই আজ ?

উঁচু থেকে নীচু একই রঙের সাজ

তাইতো বংলার আকাশে নেমেছে সাঁঝ।

ভেবেছিলাম তুমি মুক্তি কামী

না, না এখন দেখি ভুল আমি ।

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে ।

-------------------------------------

 

 

 

 

তুমি রং বদলেছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে !

অথচ দাবী কর তুমি এক শক্তি সুসংহত

জাতি বুঝেগেছে,

তুমি এক প্রতারক, মোনাবিক ছদ্মবেশী রত।

যেখানে স্বদেশ দুঃখ শোকে রক্তাক্ত আঘাতে

সেখানে তুমি একি বল পথে ঘাটে টক শোতে ?

নিজ স্বার্থ্ হাছিলে পরিপুষ্ট তোমার এ হৃদয়

তাই তুমি দেখনা জনতার পরাজয়-

জ্ঞান পাপীদের অগ্রাসনে নিন্দা ও অখ্যাতি

নিরপেক্ষতা নেই নিরপেক্ষ জ্ঞানের জ্যোতি!

এ কিসের ইঙ্গিত ?

এ কিসের সংকেত ?

বঞ্চিতের প্রাণ চেয়ে দেখ, রক্ত ক্ষরণে থরো থরো

যুদ্ধের মুক্তির সঙ্গে জনতার মুক্তিকে যোগ কর।

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে----

---------------------------------------------

 

বিপ্লব শুরু হউক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

অধিকার আদায়ে আরো হও উদ্ব‌ুদ্ধ,

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

আজ তোমাদের বিপ্লবের দিন !

শুরু হউক জনতার মিছিল, বিপ্লবী মিছিল

ফ্যাসিস্টদের ডেকে আনো ঘোর দুর্দিন !

মিলিত হও পীছ ঢালা রাজপথে অভিন্ন প্রাণ।

বঞ্চিত জনতা আজ হাক্র‌ুদ্ধ

শুরু হইক জনতার প্রতিরোধ , জনযুদ্ধ।

জ্ঞান পাপী দেশ দ্রোহীদের ঠাঁই নাই, ঠাঁই নাই

গর্জেছে বিপ্লবী জনতা, ভয় নাই, ভয় নাই !

জন শক্তির ক্ষয় নাই, ক্ষয় নাই

কে আছে বিপ্লবের গতিপথ করে রুদ্ধ ?

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

বিপ্লব শুরু হউক, শুরু হউক শুভ লগ্ন

মুক্তির তপস্যাই হউক তোমাদের  মগ্ন।

---------------------------------------

Friday, November 11, 2022

নিরপেক্ষতার নামে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

নিরপেক্ষতা আজি বুঝি অবরুদ্ধ কারাগার,

কোথাও পাই নাকো চির সত্যের সমাহার।

দল মত পথ আদর্শে সত্য মিথ্যে একাকার

সত্য জেনেও সত্য বলিনা বিচারিক দরবার।

নিরপেক্ষতায় যুদ্ধ দুর্বার !

সেই ভয়ে বিচারক নিশ্চুপ নিচু শির ।

স্বার্থের পৃথিবীতে পক্ষপাতের নিষ্ঠুর ধারা

আজিকায় ঘিরে আছে মানুষের অন্তর ধরা।

নিরপেক্ষতার নামে এ কি অদ্ভুত ধাঁধা !

নিরপেক্ষ নিরপেক্ষ চিৎকারে ছুঁড়ে দেয় কাঁদা।

আসলে কেউ নিরপেক্ষ নয়

কেউ সত্যে কেউ মিথ্যের পক্ষে রয়।

তবু চাই নিরপেক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক !

যে রায় দিবে চির সত্যের পক্ষে‘- এ ভূলোক।

-----------------------------------------------