Friday, November 18, 2022

কলিকাল

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

কলিকাল, কি ঘোষণা দিলে দেশ-দেশান্তরে,

ভাঁজে ভাঁজে অসভ্যতার প্রতিধ্বনি !

চারিদিকে জাহেলী যুগের তুমুল ঘূর্ণি ঝড়ে

চির অটুট শয়তানের খনি।

কলিকাল,আজ যুবক যুবতী নেই সভ্যতার পাশে

তুমি যে কবিতা রচনা করো

সেখানেই অন্ধকার !সেখানেই পরাজয় জড়ো।

নীতি নৈতিকার নীড় ভূঁতুরে

অসত্যের ভিতরে সত্যের পথ নাহি যায় চেনা

সম্মুখে দৃঢ় দীপ্ত শাসক- শোসন -অত্যাচারে।

আজ যত বাতিল চেনা -জানা

আর ছদ্মবেশীরা সন্ধি করে গৃহ কোণে-সংগোপনে

কলিকালের কি ধ্বংস গতি

কোন সত্য নেই মুক্তির দ্বার উদ্ঘাটনে।

ন্যায় নীতির প্রস্তাবে অসম্মতি ।

সভ্যতার ক্ষেতে অসভ্যতার বীজ রোপন করে

কলিকালের এ পৃথিবীতে-

--------------------------------------------

 

ডাও দাও মুক্তির

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

 চারিদিকে গীবতের ঝড়ে সমুদ্র উত্তাল !

সভা সেমিনারে মঞ্চে মঞ্চে সত্যের আকাল

তুমি আমি কোন দলে ? জিজ্ঞাসা উদ্দাম

ওরা যা করে, যা বলে বুঝি কি শিরোনাম ?

 

মুখে গীবতের ধ্বনি চির ধ্বংসের চির হিংসের

এইসব শুনতে চাই না, ডাক দাও মুক্তির

দেশ প্রেম বুকে রেখে বলে না কিছু ওরা

ঘৃন্য গীবতের সুরে সুরে মঞ্চে মঞ্চে তারা।

 

এতো পরচর্চা এতো গীবত ওইসব চরিত্রের

মাথা নত হয়ে আসে কোটি জনতার

কি সব হুঙ্কার !

এই সব গীবত চাই না , ডাক দাও মুক্তির ।

 

 চারিদিকে গীবতের ঝড়ে সমুদ্র উত্তাল !

সভা সেমিনারে মঞ্চে মঞ্চে সত্যের আকাল।

---------------------------------------




’হৃদয়ের সন্ধিপত্র

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-১১-২২ ইং

*********************************

 একটি প্রেমের প্রস্তাব, একটি অভিমত

একটি স্বপ্নের স্বর্গিয় সুখ কিংবা রক্তাক্ত লালপথ।

খুব গভীর হতে চাওয়া তবু বাধা তবু নিষেধ

কখনো গড়ে উঠে দ্বন্ধ, কখনোবা বিভেদ।

 

এখানে নির্বাচন ভুল হলে সমূহ বিপদ !

এখানে বিরহ অশ্রুধারার অনল স্রোত

আবেগকে তাড়াও, রিপুকে তাড়াও

ব্যবধান ঘুচাও- দুপায়ে মাড়াও

 

একটি প্রেমের প্রস্তাব, একটি অভিমত

দু’হৃদয়ের সন্ধিপত্র- দুর্গমগিরি পথ--

ক্ষতবিক্ষত নব জীবনের নব মেলা

নিবার্চ্ন ভুল হলে এ রক্তের হোলিখেলা।

 

খুব গভীর হতে চাওয়া তবু বাধা তবু নিষেধ

কখনো গড়ে উঠে দ্বন্ধ, কখনোবা বিভেদ।

শাখে শাখে জাগুক নব পাতা, তুলুক মাথা

প্রেমের মালা হৃদয়ে হৃদয়ে হোক গাঁথা।

----------------------------------------

গুপ্তঘাতক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-১১-২২ ইং

*********************************

প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম পলাতক !

ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।

প্রেমের তরঙ্গ ধবংস এক ছলনার ফুলে,

ভালবাসার অন্তর পুড়ে আজ তীব্র অনলে।

 

হৃদয়ের শিরহণ আজ স্তব্দ  এ মর্তলোক!

এখানে সত্যিকার প্রেম শুদ্ধতা পলাতক

এখানে প্রণয় সংঘবদ্ধ , যে নবজাতক

সে এখন বিশ্বাস ঘাতক!

 

ক্রমশ প্রেমে বিষাক্ত রক্তের –কুসুম

এখন প্রাণে প্রাণে দ্বন্ধ ,ভীত বিনিদ্র ঘুম।

এখানে অশ্লীলতা ছড়ায় উরু বাহুতে

অযুত স্বপ্ন চূর্ণ্ করার দৃঢ় শপথ তাতে।

 

প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম পলাতক !

ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।

যদিও স্বর্গিয় তবুও এখানে রক্তাক্ত জুলুম

এখানে নেই কোন সভ্যতা মুক্তির ধুম।

--------------------------------------



Thursday, November 17, 2022

স্বদেশের পতাকায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

মহাবরণ !মহারবণ ! বিশ্বসম্ভার !

এল ওই বিশ্বকাপ মধ্যপ্রাচ্য কাতার।

কত দল -কত মত-কত খেলোয়ার

দেশে দেশে ঘুরে তাই কত সমাচার।

 

বাংলার বুকে দেখি তাই কত সাপোর্টার

আর্জেন্টিনা ব্রাজিল কত নাম তাহার,

অলি গলি সবখানে লক্ষস্রোত জনতার

এক মঞ্চে একখানে দিন-রাত একাকার।

 

ভুলে যাই লাল-সবুজ গর্ব্ আমাদের !

পথে ঘাটে সবখানে পতাকা তাহাদের।

স্বদেশের পতাকায় নাই যেন রক্ষী !

ছাদে ছাদে উড়ে আজ কাক- পক্ষী।

 

উড়ুক স্বদেশের আপনারা কি চান না ?

ভিন দেশী দরদে এত কেন কান্না ?

দেশ প্রেমে আছে কি অন্য কোন গোলমাল?

রক্তে লেখা লাল সবুজ বাঙালির মনোবল।

---------------------------------------

জনতা কেবল নিঃস্বার্থ্

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

জনতা শুধু মুখেই আছে, শ্লোগানেই আছে,

স্বাধীনতায় নেই, অধিকারে নেই তবুও পিছে !

শুধু ওদের জন্যে , ওই সিংহাসনের জন্যে

ওরা হন্যে, ওরা হন্যে---

 

দেখ, আজ বাংলার জনতাকে দেখ

কেমন ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছে

কেন ক্ষমতার উৎস হয়ে এতো বঞ্চিত?

এতো দৌড়াচ্ছে ! এতো হারাচ্ছে ?

 

এখানে জনতা কেবল নিঃস্বার্থ্ !

তবু রক্ত ক্ষরণ তবু ভাঙ্গা ঘর তবু আঁধার !

দেশেপ্রেমে জনতা দিন রাত খাটে

আর ওরা মসনদে যায় লুটে-পুটে।

---------------------------------------

 

এখানে পলিটিকস

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-১১-২২ ইং।
*********************************
হে প্রিয় গ্রাম ! অবাক করলে তুমি!
কি নোংড়া বলয় গড়লে পবিত্র ভূমি।
কুট চাল ! সহজ সরলেরা পরাধীন
ঘরে ঘরে হিংসে ক্রোধ জমে দিন দিন ।
হে প্রিয় গ্রাম ! অবাক করলে আরো,
পরচর্চা গীবত মুক্ত প্রাণ নেইকো কারো।
জনে জনে দ্বন্ধ আধ্যিপত্যের কারবার,
আড্ডায় আড্ডায় হাড়ি ভাঙ্গে বারবার
সেই গ্রাম এই গ্রাম এক নয় কোনমতে
এখানে পলিটিকস , নোংড়া পলিটিকস
পথ ঘাট বাজারে ঘরের আঙ্গিনাতে----
পরনিন্দা আর পরহিংসা চারিদিকে
এতো হিংসুক প্রাণ আগে দেখিনি লোকে
স্নেহ শ্রদ্ধাবোধে উঠে অবাধ্যতার ঢেউ।‘
হে প্রিয় গ্রাম ! তোমার এ রূপ চায়না কেউ।
---------------------------------------

ক্ষমতার বসন্ত


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-১১-২২ ইং।
*********************************
ক্ষমতার দাপটে স্তব্দ দিন! চকিত চতুর্দিক !
কম্পিত প্রাণে আজো বেঁচে আছি ঠিক
ভয়ে ভয়ে সিক্ত- হাড়ে হাড়ে ঘর্ষণ!
অঙ্গে অঙ্গে অনলের লেলিহান তুফান।
চারিদিকে দাপট আর ধমক !
অর্থের গর্জনে ভেঙ্গে ফেলে ফটক।
একটু ক্ষমতা পেলেই একটু অর্থ্ হলেই
অতীত ছুঁড়ে ফেলি , ভুলে ফেলি , ভুলে যাই।
অর্থ্ আর ক্ষমতার বসন্ত ঋতু এলে
শুধু মানুষ অমানুষ হয়, অমানুষ হয়
দুরে যায় স্বর্গিয় যুগের সঞ্চিত স্বপ্নেরা।
নীতি নৈতিকতা হয় দিশেহারা, দিশেহারা
ক্ষমতার দাপটে স্তব্দ দিন! চকিত চতুর্দিক !
কম্পিত প্রাণে আজো বেঁচে আছি ঠিক।
অর্থ্ আর ক্ষমতার বসন্ত ঋতু এলে
শুধু মানুষ অমানুষ হয়-অমানুষ হয়--
--------------------------------------

Wednesday, November 16, 2022

সংকট

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-১১-২২ ইং

*********************************

হৃদয়ে হৃদয়ে প্রেমের সংকট !

দ্বারে দ্বারে ভালবাসার দুর্ভিক্ষ প্রকোট।

প্রাণে প্রাণে লেগেছে ছলনার জোয়ার

প্রেমের স্বর্গিয় সুখ নেই আর !

এখন শুধু অভিনয়. শুধু পলায়ন

এখন শুধু পবিত্রতার সংকট

চারিদিকে আত্মহত্যা -মরণ- ধর্ষ্ণ।

শয়তানের ধূর্ত্ ঘুরছে পিছে পিছে

ভালবাসার শব্দটি আজ যেন মিছে

পরকিয়া এখানে নিষ্ঠুর দাবানল

চোখে চোখে ব্যাদনার অশ্রুজল

নষ্টামির অগ্রাসনে নির্মূল সবুজ বনানী

এখনো জাগেনি সভ্যতা এ প্রাণের ধরণী।

-----------------------------------

 

পিঞ্জরে- শুধু পিঞ্জরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৬-১১-২০২২ ইং

*******************

গোলা বারুদ আর কতটা করে বিক্ষোভ !

তার চেয়ে ঢের বেশী হৃদয়ের তান্ডব

ক্ষেপণাস্র কিংবা পরমাণু বোমার আঘাত

হয়তো কিছুটা

কিন্তু হৃদয় হতে হৃদয়ের সংঘাত আরো কিছু

গভীর হতে গভীরে—

এ যুদ্ধের শুরু আছে আপদ মস্তক জুড়ে

শেষ নেই- লুন্ঠন করে রক্ত কণিকাগুলো

দিবা রাত্রি ঘুরে ঘুরে—

চরম ব্যাদনা কিংবা শিহরণ প্রাণের শিখরে

এ যুদ্ধের রক্তাক্ত কোলাহল পিঞ্জরে- শুধু পিঞ্জরে

গোলা বারুদ আর কতটা করে ক্ষত –বিক্ষত

তার চেয়ে ঢেড় বেশী হৃদয় হতে হৃদয়ের সংঘাত।

ক্রমাগত ধবংস করে--

সোনালী শস্যের উন্নত শীষ,

তবু ভালবাসি, তবু ভালবাসি উষ্ণীষ।

-------------------------------------

 

খেলা হবে, খেলা হবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৬-১১-২০২২ ইং

*******************

আমাদের স্বাধীন দেশে নাহি বজ্র স্বর,

খেলা হবে খেলা হবে লগি বৈঠা ধর ।

থাকি সেথা ঝগড়া করে নাহি কেহ ভাই

করি সবে দুর্নীতি যে যেথায় যাই

আমাদের স্বাধীন দেশ মায়ের সমান

এ কথা ভুলে যাই সোনার বাংলা গান

তাজা রক্তে মুক্তি তার,লাল সবুজ রঙ

চারিদিকে লেগে আছে দেশদ্রোহীর ঢং

আমাদের স্বাধীনতা পরাধীন যেন

খেলা হবে খেলা হবে লাঠি সোঠা আন

চোর ডাকাত স্বৈরাচার নানান ফুল ফোটে

ঋণের কালো দাগ চোখে মুখে ঠোটে

আমাদের স্বাধীন দেশে বড় বড় চোর

খেলা হবে খেলা হবে পথে ঘাটে ধর ।

-----------------------------------