Friday, May 19, 2023

মুক্তির মহাভার


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৫-২৩ ইং

********************************

দুর্গ্ম গিরি, যুদ্ধ রণ ,দিতে হবে তোরে পার,

হতে হবে তৈরী শক্ত হাতে ওরে তোরা  হুশিয়ার !

মরিতেছে অধিকার, জ্বলিতেছে আগুন,

ভুলিতেছে কান্ডারী পথ,

লুটিতেছে ভোট, ছিনিতেছে ধন, ডুবিতেছে ভবিষ্যৎ ।

আয় তোরা আয় যুদ্ধে আয় ওরে নজোয়ান,

তুলরে তুল বজ্র তুফান! তুলরে জোয়ার বান !

আসছে তেড়ে হায়না দস্যু চালারে অভিযান,

পড়া ওদের শিকড় বেড়ী ভাঙরে গর্দান ।

গর্জিছে আজ বঙ্গ জন- দুষ্টেরা সবাধান !

রাজপথে ওই লড়ব সবাই ভেঙ্গে অভিমান।

সব অধিকার ছিনিছে ওরা এই মাতৃতর,

আয়রে তোরা বীর বাঙালি বুক উঁচিয়ে ধর।

বিজয় তোদের সুনিশ্চিত সন্দেহ নেই আজ !

লক্ষ শহীদ চেতন তোদের মুক্তি যুদ্ধের তাজ।

ভৃলিস না পথ, ছাড়িস না হাল যুদ্ধের প্রান্তর,

তোর কাঁধেই দিয়েছে জাতি মুক্তির মহাভার।

---------------------------------------------

দুঃখ তুই এলি

 

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৫-২৩ ইং

********************************

দুঃখ তুই এলি সোনালী শস্য মারায়ে,

কে ডাকিল তোরে শহর গঞ্জ গাঁয়ে !

তুইতো নাচিস দরিদ্রের বুক চিরে চিরে

তুইতো লুটে নিস পকেট ছিড়ে ছিড়ে।

পকেটে টাকা নেই, চোখে অশ্রুজল,

চারিধার হাহাকার ! চৌচির মনোবল।

পন্য দ্রব্যের বাজারে আগুন !

ইনকাম অর্ধেক! খরচ দ্বিগুন।

হতভম্ব জাতি এই বৈষম্যের তরে,

হে দ্বিগুন খরচ তবু তুই এলি ঘরে।

ওরে কান্ডারী ওরে মুক্তির ধ্বনি !

তুই কোথায় গেলি একটু শুনি ?

তোর জনতা যে নেই নিবিড় সুখে,

কান্নার ঢেউ উথলে উঠে এ বুকে।

দুঃখ তুই এলি সোনালী শস্য মারায়ে

কে ডাকিল তোরে শহর গঞ্জ গাঁয়ে !

---------------------------------------

Thursday, May 18, 2023

ভালাবাসা ছড়িয়ে দাও

 


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৮-০৫-২০২৩ ইং।

********************

ভালাবাসা ছড়িয়ে দাও স্বর্গ্ দেখাবো,

হৃদয় খুলে দাও প্রেমের ঢেউ উঠাবো।

যুগল বন্ধনে খুঁজে নিবো অমৃতের স্বাদ

তরঙ্গ উঠাবো প্রবল জোয়ারে পূর্ণি চাঁদ !

অথৈ জলে হারিয়ে যাবো গভীর সাগরে,

মুণি মুক্তা কুঁড়ে নিবো তপ্ত বালু ঝড়ে !

ফুল হতে চুষে নিব মধুময় রস,

মেঘ ধারায় ভেসে যাব হরষ-বরষ !

খুলে দাও পুস্প কলি মধুগন্ধময়

বিন্দু বিন্দু মধু নিয়ে সাজাবো হৃদয়।

ভালাবাসা ছড়িয়ে দাও স্বর্গ্ দেখাবো,

হৃদয় খুলে দাও প্রেমের ঢেউ উঠাবো।

--------------------------------------

Wednesday, May 17, 2023

ভালবাসা না দাও

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

ভালবাসা না দাও ! একটুতো তাকাতে পার

সেই লাজুক হাসিটায় না হয় খুঁজি নিব

আমার তুমিকে-

যে তুমি রোজ সকালে মিষ্টি রোদের মতো

এ হৃদয়কে আলোর পরশ দিতে

আর আমি উষ্ণতা ছেনে নিতাম কাজল কালো

আঁখি হতে—

তোমার সেই চোখে এখনো আমাকে দেখি

তুমি তার কতটুকু জেনেছো?

বুকে হাত দিয়ে দেখ, আমি সেখানেই আছি

তুমি যেখানে চেয়েছো—

তবু বলি ভালবাসা না দাও, রোজ ভোরে

আগুনের গোলা দিও

আমি না হয় নিঃশেষ হয়ে যাবো !

না হয় উপেক্ষা নিয়ে গড়ে যাবো রক্তজবার ঝাড়।

ভালবাসা না দাও, তবু হও মহাপ্রাণ !

------------------------------------------

সোনালী রোদ দাও

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

প্রতি ভোরে সোনালী রোদ দাও,উষ্ণতা দাও

মুক্ত হাওয়া দাও  রুদ্ধশ্বাস !

এ বুক যে শুন্যতায় খুঁজে ফিরে তোমাকে

আমিতো চাই, কি দিতে পারি বল ?

একটু তাকালেই হারিয়ে যাই সেই সব কল্পনায়

যেখানে তুমি, শুধু তুমি !

এ চোখ যে জীবনের কবিতা, এ রাঙা

ঠোঁটের আলপনা ঠিক যেন মোনালিসার হাসি !

শুভ্র কাঁশ ফুলের লুকোচুরি খেলায়

তুমি এক প্রাণবন্ত সমুদ্রের সফেদ সফেন !

শত পুলকের শিহরিত পাঞ্জেরী

আমি যাত্রী হয়ে তোমার তরীতে উঠেছি

উত্তাল জল রাশি হব পার—

তুমি কি নিবে বুকে ? এ অন্তরে বড় দাহ !

একটু সোনালী রোদ দাও—গভীরে ঘোর অন্ধকার !

--------------------------------------------

দু’ঠোঁটের আড়ালে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

দু’ঠোঁটের আড়াল হতে কি এক শুভ্র ঝলক !

তুমি ছড়ালে জ্যোৎস্মাকে এ বুকে অপলক।

বিষ্ময়ে দেখেছি তোমায় উদ্বেলিত পল্লবে,

রোমাঞ্চের উৎক্ষিপ্ত শাখে শাখে পুলকি গৌরবে।

কি এক সৌরভে-

অপলক চেয়ে আছো আলোকিত মঞ্চে

পৃথিবীর স্বপ্নগুলো নব উদ্যামে জাগিছে,

অপূর্ব্ হাসরি ঝলকে মানুষের প্রাণে প্রাণে।

তুমি যে পূর্ণিমার আলো এ জগৎ সংসারে

তাইতো আলোর প্রত্যাশায় মুক্ত নদীর তীরে

দিবা-নিশি বসে আছি-

প্রতিক্ষণ দিও আলো- আঁধার পথে পথে

মুক্তি যেন এসো ফিরে শত যুদ্ধের পরে।

যেমনটা শুভ্র ঝলক দেখেছি-

তোমার দু’ঠোটের আড়ালে----

যে শুভ্রতার মিছিলে জীবনের নতুন স্বপন।

-----------------------------

 

সেই মিষ্টি হাসিটা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

তোমার এই শুব্র সুন্দরকে ভালবাসি,

তবু কাজল কালো চোখের চাহনী

আমাকে অবরুদ্ধ করে রাখে প্রচন্ড দাহনে

শুধু অপেক্ষায় থাকি কখন তুমি

সেই মিষ্টি হাসিটা দিবে

আর চুপি চুপি বলে যাবে অব্যক্ত কন্ঠে

আমি আছি-

প্রতিদিন ফুল হয়ে ফুটবো তোমারই বাগানে

সৌরভের শুভা দিয়ে যাবো অমৃত ঘৃাণে !

জানি, তোমারই সাজ –সজ্জা

আমাকে প্রচন্ডভাবে ভাবিয়ে তুলে

যদিও সম্মুখে অন্ধকারের কঠিন ঝংকার!

তবুও ক্ষণে ক্ষণে

প্রদীপ হয়ে জ্বল হৃদয় গহিনে

ভালবাসার পূর্ণিমা হয়ে, আর আমিও

অপলক চেয়ে দেখি তোমারই পরিপূর্ণতা।

তোমার এই শুব্র সুন্দরকে ভালবাসি

স্বপ্ন বুঁনি নব জীবনের

শুধু অপেক্ষায় থাকি কখন তুমি

সেই মিষ্টি হাসিটা দিবে---

-----------------------------------------

সুন্দরের কাছে মুক্তি চাই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

স্বপ্নের জমিনে ছড়িয়েছি রৌদ্রমুগ্ধ প্রাণ,

যেখানে ভরপুর আলোয় তোমাকে রেখেছি

ভালবাসার কলতান-

এখানে তুমি অপূর্ব্ সুহাসিনী, অপূর্ব্ শোভা !

কত যে রঙের সমারহে রঙধনু তুমি

সেটা শুধু আমি জানি প্রেমের বিপুল উন্মেষে

পুলকের ঝংকার উঠে উদ্যাম হরষে !

মুধচন্দ্রিমার মতো ছুঁয়ে যায় সুখ অনলের তাপদাহ,

জ্বলে পুড়ে ছাঁই হই

তবু এখানে পরম সুখের ঠিকানা খুঁজে পাই

যেখানে তুমি কোমল পরশের সুখ স্বর্গ্

সেখানে আমি ভালবাসার চাঁদর হয়ে যাই

বিনা শর্তে—

আমি যে তোমার এই সুন্দর ভালবাসি-

তাইতো সুন্দরের কাছে মুক্তি চাই--

-------------------------------------

সুখ অনলের মুগ্ধতা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৭-০৫-২০২৩ ইং।

********************

আহা! এই পৃথিবীতে তুমি কতই না সুন্দুর !

কতই না সুন্দর ছড়ানো পাঁপড়িগুলো ফুলের ।

অপূর্ব্ শোভায়,

সূর্য্দয়ে কিংবা গোধূলি সন্ধ্যায়

গভীর রাত্রির অসংখ্য তারায়

তুমি এক পূর্ণিমার আলোয়

নক্ষত্র হয়ে জ্বলে আছো শত বাসনায়, শত কামনায়

উথরোল হৃদয়ে উৎসব মুখর !

রূপের ঝলকে এসেছো তুমি  হৃদয় পানে,

পুলকের শিহরণ উঠে ফুল শয্যার ঘ্রাণে

তুমুল ঝড় উঠে ! কালবৈশাখীর ঝড় উঠে

প্রতিক্ষণে-

প্রবল ঢেউ উঠে সমুদ্রের মাঝখানে-

আমি হারিয়ে যাই অতলের সন্ধানে

যেখানে সুখ অনলের মুগ্ধতা, যুদ্ধের সমাপ্তি !

আহা! এই পৃথিবীতে তুমি কতই না সুন্দুর !

কতই না সুন্দর ছড়ানো পাঁপড়িগুলো ফুলের ।

-------------------------------------

Tuesday, May 16, 2023

অগ্নিপালকে লিখেছি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৬-০৫-২০২৩ ইং।

********************

হৃদয় গভীরে প্রতিধ্বনি উঠে পাথর চূর্ণ্ !

সব কিছু জেনে শুনেও তুমি বধির কর্ণ্।

তোমার  মূর্তি নির্মাণে আমি নিস্প্রভ প্রাণ,

আলো বাতাসের মাঝেও জ্বলছি লেলিহান !

অক্সিজেনে -নাইট্রোজেন দিয়েছে হানা

চারিধার বিরহের ঢেউ করিছে আনাগোনা।

লক্ষ ছিল দু’টি আত্মায় গাইব একই গান

যেখানে প্রেমের সৌরদীপ্তি জ্বলবে সারাক্ষাণ।

আজ এখানে কান্নার রোল

আর তুমি পদ্ম উল্লাসে বিহবল !

এক অতুল্য যন্ত্রণা প্রতিনিয়ত ছিড়ছে

প্রহরে প্রহরে নিহত হয়েও

পবিত্র প্রেমের বন্ধন পরিপূরণে---

অগ্নিপালকে লিখেছি রক্তিম নাম- শুধু তুমি !!

--------------------------

যে মিষ্টি হাসিটার ঝলকে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৬-০৫-২০২৩ ইং।

********************

যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে চিনেছি!

আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি ।

বিশ্বাস করতেও কষ্ট হয়

এখানে মৃত্যু ভয় !এখানে ঘূর্ণি প্রলয় !

সেই হাসিটা এখনো দেখি ! এখনো ভাবি

এখনো খুঁজি !

কিন্তু সেই তৃপ্তিটা জেগে উঠে না প্রাণের গভীরে,

কেন জানি মনে হয় অনেকটা বদলে গেছো

ঠিক ছলনাময়ীর মতো-

অপলক চেয়ে দেখি এই মিথ্যে অভিনয়

বিশ্বাস করতেও কষ্ট হয়

এই লাবণ্যের ভিতরেও অসুন্দরের চিহ্ন

লুকচোরি খেলে হায়েনাদের মতো-

যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে চিনেছি!

আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি ।

-------------------------------------

 

 

Monday, May 15, 2023

সন্ধির সেতু

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১-০৫-২০২৩ ইং।

********************

কিসের এ যুদ্ধ প্রহরে প্রহরে ?

এত দাবানল  কেন অন্তর গভীরে ?

কখনো কি হবে না বিচ্ছেদের সন্ধি?

যেখানে ছিল এত প্রেম ভালবাসা,

সেখানে কেন শত স্বপ্নের নিরাশা ?

কোন ঘূর্ণি ঝড় এনেছে আঘাত!

জানতে বড় ইচ্ছে করে কেন এ সংঘাত ?

তুমি কি হতে পার না সন্ধির সেতু ?

এ প্রাণ যে জ্বলে পুড়ে ছাঁই সেহেতু।

একবার দেখে যাও পাথর চুর্ণ্ প্রাণ,

আর কত ধূলো বালি হবে স্বপ্নের বাগান ?

------------------------------

Sunday, May 14, 2023

স্বরচিত নিরবতা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৪-০৫-২০২৩ ইং।

********************

কি অদ্ভুদ নিরবতা! স্বরচিত নিরবতা,

কিছুই জানা হল না কি এমন কবিতা !

এতো পার্শ্ববর্তী তবু কি অপূর্ব্ অভিমান !

হৃদয় মরে শুধু হৃদয় মারে

হতাশার কম্পন উঠে সারা গায়

প্রিয়তম ভুলে গেছে নিজস্ব মর্ম্র ।

কি এক যুদ্ধ! কি এক নিরব রক্তক্ষরণ !

জানি না, কেন এমন হল, কেন ঝরে অশ্রুধ্বনি !

কেউ যদি চায়

হয়তো সূর্যকে খুঁজে নিবে ঘনকালো মেঘে,

নয়তো স্বরচিত নিরবতায়

হারায়ে যাবে শুন্যতার দিকে-

--------------------------------------