বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

হৃদয়টা হত্যা হয়েগেছে

               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়টা হত্যা হয়েগেছে, বহু আগেই হয়েগেছে-
তোমার দু’চোখের আঘাতে আঘাতে!

তবুও বরণ করে নিয়েছি দু’চোখের চাহনী
তোমাকে তো নিষেধ করেনি,কখনো করেনি
তবে আজ কি এমন হল ?
মাথ নীচু করে যাচ্ছো, এসেদিক সেদিক যাচ্ছো

যে আঘাত পেতে আমি মুখিয়ে আছি, সে আঘাত দাও, বারে বারে দাও
এ প্রাণ যে চায়, দু’চোখের প্রহারে প্রহারে রক্তাক্ত হতে
ক্ষত বিক্ষত হতে-

রক্তে রক্তে এঁকেছি, খুব ভিতরে এঁকেছি- তোমার চোখ দু’টো
হৃদয়টা হত্যা হয়েগেছে, বহু আগেই হয়েগেছে-
তোমার দু’চোখের আঘাতে আঘাতে!
-------------------------------------24-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...