বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

সেই সত্ত্বাকে কতটুকু জেনেছি




                                                            -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা

যার প্রেমের টানে প্রাণ ভ্রমরা উড়েছে এই ভুবনে
সেই সত্ত্বাকে কতটুত জেনেছি প্রকাশ্যে কিংবা গোপনে !

যে প্রাণ নিয়ে এতো দম্ভ গর্জ্ন বাহাদুরি..
তার শক্তি কে দিয়েছে এই দেহে ভরি ?
শুনেছি শুধু শুনেছি এক স্পন্দনের প্রবাহ আছে ভিতরে..
যার অদৃশ্য তরঙ্গে তরঙ্গে ভেসে চলেছি এই নশ্বরে

এতো প্রেম -এতো বিরহ- এতো হিংসে বিদ্বেষ প্রাণে.
সে প্রাণের মালিক কি আমি ?
যে সত্ত্বার নিপুন স্পর্শে এসেছি এই জগত জাহানে
তাকে কতটুকু ভালবেসেছি প্রকাশ্যে কিংবা গোপনে ।

যে দুনিয়ার মোহে এই প্রাণকে করেছি বিচলিত
সে কতটুক বুঝেছে তোমাকে অবিরত !
অথচ যিনি ভালবেসে সৃজন করেছে আমাকে- তোমাকে
তাকে ভুলে গেছি এক মিথ্যে প্রেমে..

যার প্রেমের টানে প্রাণ ভ্রমরা উড়েছে এই ভুবনে
সেই সত্ত্বাকে কত জেনেছি প্রকাশ্যে কিংবা গোপনে !
--------------------------------------------2-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...