বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

প্রেমের পাঠশালা ছুটি হয়ে গেছে




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

ছুটি হয়ে গেছে- প্রেমের পাঠশালা ছুটি হয়ে গেছে..
চুরি হয়ে গেছে - হৃদয়ের ঘন্টা ধ্বনি চুরি হয়ে গেছে ।

সেই  ধ্বনি এখন আর শুনি না প্রেমের পাঠলাশায়.
কেমন যেন এলোমেলো হয়েগেছে প্রাণের অভিপ্রায় !

হৃদয়ে হৃদয়ে যে ঘন্টার ধ্বনি অবিরত যেত শুনাই
সেই অনুভূতিগুলো আজ আর নেই - আজ আর নেই;
স্বৈর্গিক স্পর্শেরা বন্ধী হয়ে গেছে ইথারের কোলাহলে
প্রাণেরা এক দ্বন্দ সংঘাত অবিশ্বাসের দোলাচলে ।

প্রাণের পাঠশালায় শুনি না আর ঘন্টার ধ্বনি !
প্রেমিক নেই, প্রেমিকা নেই- নেই হৃদয়ের মধ্য মণি

মঞ্চে মঞ্চে শুধু অভিনয় ! এক মিথ্যে অভিনয় !
চৌদিকে চলছে শুধু চলছে ইথারে ইথারে প্রণয়

হৃদয়ের মহাকাব্য- প্রেমের অমর কবিতা
আমি তোমাকে ভালবাসি- তুমি আমাকে ভালবাস
থেমে গেছে, আজ থেমে গেছে অশিতয় !


ছুটি হয়ে গেছে- প্রেমের পাঠশালা ছুটি হয়ে গেছে..
চুরি হয়ে গেছে - হৃদয়ের ঘন্টা ধ্বনি চুরি হয়ে গেছে ।
----------------------------------------------- 30-9-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...