বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

তোমাকে তুমি দেখ না




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

তুমি লুকিয়ে থাকো তোমার নিজেরই আড়ালে
তোমাকে তুমি দেখ না

প্রেমিক খোঁজে অপূর্ব্ চোখ তোমার !
যে চোখ কথা বলে, মনের কথা বলে
একেবারে ভিতরে গিয়ে বলে-
চুপি চুপি বলে –

চোখতো অপলক চেয়ে চেয়ে কখনো,
সুন্দরকে আড়াল কর না, বিরক্ত হয় না-
কি অপূর্ব্ শৈলীতে চেয়ে থাকে !
শুধু নিজেকে লুকিয়ে রাখো নিজেরই আড়ালে

প্রেমিকতো তোমাকে চায়,খবু কাছে চায়
কতোবার হয়েছে কাঙ্গাল
যেমন পুস্প সুবাস ছড়িয়ে বাতাসে বাতাসে আলিঙ্গন করে
যেমন অপলক চোখের স্মৃতি নিভৃতে নিভৃতে খুন করে যায়
অবিরত যায়-

অপূর্ব্ চাহনী শুধু প্রেমিকই দেখে-
তুমি লুকিয়ে থাকো তোমার নিজেরই আড়ালে
তোমাকে তুমি দেখ না ।
---------------------------------------31-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...