বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

সেই হাসিটা




                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যে হাসিটার জন্য আমি ব্যাকুল ছিলাম এত কাল
দেখেছি সেই হাসিতে তোমাকে আজ সকাল !

সেই কবে লিখে গেছি  হৃদয়ের পাতায় পাতায়.
পৌঁছে দিতে পারিনি এখনো তোমার ঠিকানায় ।
বহু বার পাঠিয়েছি ডাক পিয়ন হৃদয়ের সীমানায়.
খোলনি দ্বার ওগো, খোলনি দ্বার সন্ধির অভিপ্রায়

যে হাসিটার জন্য লিখে গেছি তোমার কবিতা..
সে তুমি পড়নি, সে তুমি দেখনি- বুঝনি গভীরতা ।
শুধু খোঁজেছি সেই হাসিখানি
এ হৃদয়ের কল্পলোকে
আজ পেয়েছি -আজ দেখেছি
সেই হাসিটা প্রেমিকার মুখে।

যে হাসিটার জন্য আমি ব্যাকুল ছিলাম এত কাল
দেখেছি সেই হাসিতে তোমাকে আজ সকাল !
------------------------------------------------ 24-9-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...