রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

সেই চোখ দু’টো !




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
 তুমি উৎস কিনা জানি না, তবে চোখ দু’টো!
সেই চোখ দু’টো !

যে চোখ দু’টো আমাকে পরাজিত করে, বার বার রক্তাক্ত করে-
সে ই আমার কবিতার উৎস!
তাকেই আমি ভালবাসি, তাকেই প্রেমের কবিতা ভাবি, তাকেই
ভাবি হৃদয়ের মহাকাব্য-

তুমি উৎস কিনা জানি না, তবে চোখ দু’টো!
সেই চোখ দু’টো !
যে চোখ দু’টো কবিতা লেখতে শেখায়, বার বার কবি হতে বলে
সে ই আমার কবিতার উৎস!

তাকেই আমি ভালবাসি, তাকেই কবিতার উৎস ভাবি,তাকেই
ভাবি প্রেমের রোমাঞ্চিত মঞ্চ-
----------------------------------27-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...