বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

মায়ের আঁচলে রং নেই




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ইদানিং দেখি মশা- মাছি কীট পতঙ্গরেরা জোট বেঁধেছে.
কেউবা ডেঙ্গু- কেউবা চিকুন গুনিয়া
কেউবা নিরবে নিভৃতে ম্যালেরিয়া ছড়াচ্ছে ।
কেউবা ওঁত পেতে আছে, কেউবা জাল পেতে আছে
ডাসবিনের চারিদিকে কাউয়া উড়ছে
ভূ-খন্ডের প্রহরীরা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে..
বিনিদ্র যাত্রীরা হাফাচ্ছে তো হাফাচ্ছে !

আজব- গুজবের এক লীলা খেলায় মেতেছে ইথারের বার্তা
ডেঙ্গু-চিকুন গুনিয়ায় আক্রান্ত মায়ের শিরা- উপশিরা
বিবর্ণ্  মায়ের সারা শরীর !
লাল সবুজের পোষাক আজ মশা মাছি- কীট পতঙ্গের শুলে শুলে
বিশ্বাস- অবিশ্বাসের দোলাচলে মাঝি- মাল্লা ।
যাত্রীরা ছুটেছে তো ছুটেছে যার যার মতবাদে
কিছু না বুঝেই লেগে আছে ঝগড়া বিভাদে ।

আজ দেখি  মায়ের আঁচলে রং নেই
মশা- মাছি কীট পতঙ্গরেরা যা ইচ্ছে  তাই
বিষধর সাপেরা ওঁত পেত আছে ছোবলের অভিপ্রায়..

সাপুরী ভুলে গেছে স্বাধীনতার মূল মন্ত্র !
বিষে বিষে ভরে গেছে জনতার গণতন্ত্র।
-----------------------------------------01-10-2018 । ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...