রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

পথ ভুলে প্রেম




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

জানি না জানি না ঠিক কোন সময় হতে
আমার ভিতর ভাসালে স্পন্দিত রাঙা স্রোতে,
সর্বদা হে প্রিয়া, কত গহিন পথে
গেয়ে গেছো তোমার এই গান ।

অগণিতবার তুমি প্রেমের উত্তালে
চুপি চুপি এসে দাঁড়ালে
দিবা- নিশি প্রেম জাল ছড়ালে,
অবুঝ কপাটে জড়ালে শুভ প্রাণ ।

বিনিদ্র হয়ে আছো এই চোখে
কথা ছিল কালে কালে থাকবে অপলকে
ভুলবে না কভু নব নব আলোকে
ভাঙ্গবেনা না হৃদয়ের  বন্ধন ।

কি এমন হল এ প্রাণ নাহি জানে !
বিচ্ছেদ সুর বেজে উঠেছে  প্রাণে
কি এক ছলনা  শুধু গানে গানে
পথ ভুলে প্রেম এ কোন বনে !
------------------------------------- 25-07-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...