বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

বুঝে না ,তবু বুঝে না




                                         -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই দিনটায় সূর্যের আলোটা ঢাকা ছিল মেঘের আড়ালে
হৃদয়ের কোলাহলে এক বিজলীর ঝলকানি উঠল জ্বলে !

প্রচন্ড ঝড় তুফান শুরু হলো এ প্রাণের অবুঝ স্পন্দনে!
এক অনুপম বিজলীর ঝলকানি দেখেছি অপলক নয়নে ।

এ প্রাণের গভীরে আবিস্কার করেছি এক অনুভবের
মেঘ নেই, তুফান নেই  বেজে উঠে সুর সাইরেনের !

তরঙ্গে তরঙ্গে ভেসে চলেছি  এক প্রেমের উৎসবে ?
জানা নেই- তবু চলেছি- তবু চলেছি
এ হৃদয়ের অন্ধকারে দেখেছি সেই বিজলীকে সহবাসে !
সে হাসে- শুধু হাসে –এই অবুঝ অন্তর নিবাসে ।

দিন যায় - রাত আসে -পথ চলা হয় না শেষ…
সমীরনে সুবাস ভাসে, বাগানে বাগানে পুস্পেরা ডানা মেলে..
প্রভাত প্রহরে পাখিরা ডাকে
বিজলীর আলোটা জ্বলে উঠে,
তবু বুঝে না ,তবু বুঝে না
এ প্রেমের ধরনি কত অন্ধকার !
-------------------------------------------------01-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...