- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমে প্রাণে ধর্মে কর্মে কোন সে আলোতে ?
নিজেকে হারাই ছুটিছে মানুষ আপনাকে ভুলিতে!
কোন সে অমৃত ধরিছে প্রাণ প্রেমকে ছাড়িয়া ?
দিকে দিকে আজি হারিছে প্রেম শ্রেষ্ঠত্ব ভুলিয়া,
নকলকে ধরিয়া জাগিয়া উঠিছে সভ্যতার আনন্দ,
যুবক- যুবতী হারিছে যৌবন বাতিলি পথ ধরিয়া ।
প্রাণের চেতনা মানব কল্যাণে নাহি আর পরশে
শত দল, শতমত উঠিছে জাগিয়া পরম হরষে,
এ কূল-সে কূল নাহি দেখে আপনাকে বুঝিয়া
প্রেমে প্রাণে ধর্মে কর্মে ভ্রান্তের মতবাদ আসিয়া.
স্রষ্টার আলোকে জাগিয়ে তুল -হে হৃদয় প্রান্তে
মুক্তি কেবল তারই কাছে খুজিবে প্রাণ অঃন্তে।
------------------------------------------2-07-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।