বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

হবে কি নোঙ্গর?




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

অনেক দূর ! অনেক দূর সেই পথ !
হবে কি নোঙ্গর - হে উত্তাল জল স্রোতা নদী !

তরী ছেড়েছি তোমার বুকে, দড়েছি হাল- তুলেছি পাল..
তোমার তরঙ্গে তরঙ্গে ভেসে যেতে চাই- হে প্রাণের দিকপাল

বড্ড ভালবাসি, বড় বেশী ভালবাসি.
তোমার পাগলামী, তোমার উম্মাদ জলরাশি
আমি যেতে যাই, আমি ডুবে যেতে চাই
তোমার গভীরে, অনেক গভীরে..
আমাকে ডুবে দাও- তোমার উত্তাল জল স্রোতে !

তরীকে নোঙ্গর কর সেই তলদেশে
যেখানে থাকব শুধু – আমি- তুমি ভালবেসে ।

অনেক দূর ! অনেক দূর সেই পথ !
হবে কি নোঙ্গর - হে উত্তাল জল স্রোতা নদী !
--------------------------------------------- 26-09-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...