বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

তাকে ছাড়া বাঁচবে কি তুমি ?




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

বসন্ত এসেগেছে তাই তো ফুলের এতো সম্ভার !
বাগানে আজ খুলে গেছে তাই পাঁপড়িগুলো তার

সূরভী সুবাসে আপনাকে জাগিয়ে তুলেছে গর্বে..
অথচ নেই, বসন্ত নেই তার কোন উৎসব পর্বে !

যে বসন্তের স্পর্শে সজ্জিত হয়েছো নব রূপে ধরনি
তা ভুলেগেছো, তা ভুলেগেছো- হে প্রেমের মহরাণী

যে অহংকারে আজ তুমি ভুলেগেছো বসন্তকে..
সে বসন্তই সৌরভ-গৌরব দিয়েছে তোমাকে।

এ অহংকার নহে গো তোমার সাজে…
বসন্ত এসেছে বলেই তুমি ফোটেছো- হে মহারাণী
প্রভাত- দিবা -সাঁঝে !


যে  স্পন্দিত হৃদয়ের প্রবাহে প্রবাহে রক্ত কণিকা তুমি.
যে জলরাশির উত্তাল তরঙ্গ তোমার জম্ম ভূমি
তাকে ছাড়া বাঁচবে কি তুমি ?
-----------------------------------------7-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...