রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

প্রাণের কবিতা তুমি



                
                                                     কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওগো খোকা, ওগো খুকী ,সোনামণি মোর
তোমরা আছ আমি আছি তবু আঁধার ঘর !

চাই যে আমি সূর্য্ হয়ে জাগ প্রতি ভোর,
পাইনা খোঁজে তোমায় ওগো থাক নেশার ঘোর !

যুবক তুমি মাদক নেশায় মরণ সাথী হও
ফেনসিডিল, ইয়াবা,হরেক নেশা কোথায় তুমি পাও?

এত বন্ধু ! এত গোপন! নাই বা কথা কও !
শুধু বলি নিও নাকো  সুস্থ সবল রও ।

যৌবন যখন এতিম হবে- হাসবে তোমার দুঃখ,
নেশার গ্রাসে হেরে যাবে তোমার জীবন সুখ ।

চাইগো আমি দেখতে তোমায় চাঁদ চুয়ানো মুখ,
জাতি তোমায় জড়িয়ে রবে,সেই তো তোমার সুখ!

ওগো খোকা, ওগো খুকী, শুনেব তুমি গান ?
মাদক নেশা তোমার মরণ, জাতির অপমান।

কোটি প্রাণের কবিতা তুমি, পিতা-মাতার ধন,
চাই না কভু হারায়ে যাও আল্লাহর সেরা দান ।
   
 সবার মাঝে থাকবে সুখে, ভাব না আজি  বীর?
তুমিই সেরা , তুমিই আলো, স্বপ্ন দেখি ঢের !

নেশা যেদিন বিদায় নিবে তোমার হতে প্রাণ..
মনে আমার থাকবে নাকো কোন অভিমান ।
   ---------------------------------------------2-07-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...