বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

ভালবাসলেই চিনতে আমাকে



                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেমিকার মতো করে ভালবাসলেই চিনতে আমাকে ।
প্রেম  হৃদয়ের ব্যকরণ
ভালবাসার চিরন্তন ঘ্রাণ
এক অমর সভ্যতা সৃজনের মৌল উপাদান,
এ হৃদয়কে ভালবাসতেই হবে
ভালবাসলেই চিনতে আমাকে ।

প্রেমিককে না চেনা মানে
নিষ্ঠুর আর জল্লাদের কাব্যের উপমা সেই
হৃদয় আর প্রেমকে না চেনা ।

ভালবাসাকে না চেনা মানে
হৃদয়ের অনুভূতিকে না চেনা,
শিহরণ, স্পর্শ্, আলিঙ্গন প্রণয়কে না চেনা ।

প্রেম হৃদয়ের গভীর ঘ্রাণ, রক্তিম জলের ঢেউ,
অদৃশ্য এক স্পর্শ্, চিরঞ্জিব এক সত্ত্বা
সেই সত্বাকে না চেনা মানে.
আপন হৃদয়কে না চেনা !
প্রেম হৃদয়ের এক অপূর্ব্ নাম ! শর্ত্হীন চুক্তি

প্রেমিকার মতো করে ভালবাসলেই চিনতে আমাকে ।
------------------------------------------------ 20-05-2018 রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...