-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি গহিনভাষা বুঝ তাই তো তুমি কবি
তোমার এ রূপ- সে যে বিধাতার অপার ছবি ।
তোমাকে জেনে হাত বাড়ালো-
এবার যদি পায় আলো,
নিশি আকাশের সু্প্ত তারা
দেখবে গো পথ পথহারা,-
পূর্ব্ দিগন্তে জেগেছে অরুণ রবি
যে কিনা পথ দেখাবে অন্ধকার
পথে পথে সবি।
যে হৃদয় কেঁদেছে মানবতার দীপ্ত শাখায়
কবি লিখে গেছে কবিতার চরণে কাব্য পাতায়
যে প্রেম মানুষের মাঝে আসি’
বেজে গেছে মানবতার বাঁশি,
করে গেছে মুক্তির আয়োজন..
সে মঞ্চ আজ বড় প্রয়োজন !
হে কবি, কে আঁকবে এ মানবতার ছবি ?
চৌদিকে জয় ধ্বনি শুনি, বিজয় শুন্য সবি !
তুমি গহিনভাষা বুঝ তাই তো তুমি কবি
তোমার এ রূপ- সে যে বিধাতার অপার ছবি ।
--------------------------------------------------------
02-07-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।