সোমবার, জানুয়ারি ২৮, ২০১৯

অনুভবে




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
এ কোন ক্ষণে আমার এ অভিসার,
অনুভবে জাগা প্রিয়তমা হে আমার ।
শিরা –উপশিরায় রক্ত কণিকা,
আজ তুলেছে উড়ন্ত ঝটিকা
ছুটতে চাই যে বারে বার ।
অনুভবে জাগা প্রিয়তমা হে আমার ।

ভিতরে কিছু অনুভবের স্পর্শ্ পাই,
তোমার উপস্থিতি খুব গভীরে ভাবি তাই ।
কোন সে দূর ভিতরে ভিতরে,
আমার অজান গহিন অন্ধকারে
আমার হতে চায়, আমার হতে চায়…

এ কোন ক্ষণে আমার এ অভিসার,
অনুভবে জাগা প্রিয়তমা হে আমার ।
------------------------------------------- 9-9-2018,রাওনাট,কাপাসিয়া,গাজপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...