বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

আমার ঠিকানা




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

কখনো অনুভব কর যদি আমাকে- হে প্রিয়া
ভালবাসায় খোঁজে নিও আমার ঠিকানা ।

আমি আছি , খুব কাছেই আছি- তোমার ভেতরই আছি
সেই অনুভবে আছি, শিহরণে আছি খুব গভীরে আছি
একটু খুলে দেখ ঐ অমর কবিতা খানি.
যেখানে পাবে তুমি আমার ঠিকানাখানি-

কখনো যদি হারিয়ে ফেলো আমার ঠিকানা..
হৃদয়ের স্পন্দনে খোঁজে নিও আমাকে
আমি আছি, শুধু আছি তোমার  কল্পলোকে –

কখনো যদি ভুলে যাও আমার ঠিকানা
স্মৃতিপটে ফিরে যেও খোঁজে পাবে আমাকে
আমি আছি, শুধু আছি তোমার হৃদয়ে হৃদয়ে..

যে  প্রেমের  বন্ধনে লিখেগেছি অমর কবিতা
সেখানে খোঁজে নিও আমার ঠিকানা ।
আমি আছি, শুধু আছি- দুই হৃদয়ের ফোয়ারায় –

কখনো অনুভব কর যদি আমাকে- হে প্রিয়া
ভালবাসায় খোঁজে নিও আমার ঠিকানা ।
--------------------------------------26-9-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...