বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

এ অনুভূতি ছলনা জানে না



                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমের পবিত্র অনুভূতি তুমি নির্দ্বিধায়
ওকে স্পর্শ্ করে যাও, এ অনুভূতি ছলনা জানে না ।
শুধু প্রত্যাশা, স্বপ্নের ব্যাকুলতা, ভ।লবাসার শক্তি
হৃদয়ের আলিঙ্গনে ভেসে যেতে দিলে
তুমি বুঝবে প্রেম, এ অনুভূতি সহজে জাগে না ।

অনেক গভীরে প্রেমের তরী ভাসাবে  বলে
এক প্রেমের অনুভূতি জেগে ওঠেছিল
তার সুখানুভূতির চেয়ে অধিক বিস্তৃত..
আর কি হতে পারে ?
আমি তাকে অদৃশ্য হতে বলনি তবুও
চলে গিয়েছিল
সেই কল্পনা আর ফিরে আসেনা ।

প্রেম শূন্য একটি হৃদয়
ও উড়ে গেছে আপন দিগন্ত পেরিয়ে অন্য কোন গ্রহে..
যেখানে নেই কোন অনুভূতির নূন্যতম স্পর্শ্
নিষ্ঠুর যাক, পাষাণ তো যাবেই..
ওর আর প্রেম কতটুকু ?

প্রেমের পবিত্র অনুভূতি তুমি নির্দ্বিধায়
ওকে স্পর্শ্ করে যাও, এ অনুভূতি ছলনা জানে না ।
-----------------------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...