রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

কে সূর্য্ ! কে আঁধার !




                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

তুমি কেমন করে অপব্যাখা কর হে গুণী,
শুনেছি তুমি জ্ঞানী,শুনেছি  ন্যায়বিচারকের মধ্যমণি
অবাক হয়ে দেখি, আসলে তুমি নিশাচর প্রাণী
গভীর রজনীর বিনিদ্র ধ্বনি !

সুরহীন অসংখ্য গান চলেছো গেয়ে
বিদ্রোহী পাল তুলেছো জনসমুদ্র বেয়ে,
সত্য বিকৃতির মঞ্চে যেয়ে যেয়ে
গর্জ্ন তুলেছো পড়া মহল্লায় ওদের সাথী হয়ে
এক ক্ষমতার অভিপ্রায়ে..
কিন্তু ভুলেগেছো যাত্রীরা চৈতন্যের অতন্ত্র প্রহরী..
লাল-সবুজের অসংখ্য কবিতা, গদ্য -পদ্যের অমর রচনা..
”আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”

ওহে অপব্যাখাকারী,
 তোরা হুশিয়ার, তোরা সাবধান !
যাত্রীরা বড় বেশী প্রতিবাদী ,বড় বেশী পালোয়ান

বাঙ্গালী -বাংলাদেশী একই সুরে গাই,
এ কন্ঠে আর কারো সুর খুঁজে না পাই ।।
এ হৃদয়ে গাইতে চাই, অন্য সুর বাধে;
প্রান জানে যে প্রেম তারই টানে কাঁদে;
আর জাগব না তোদের আলোহীন ফাঁদে

তোরা অপব্যাখাকারী, তোরা যা আজি শুনি
কে তোদের প্রেমের জাল দিয়েছে  প্রাণে বুনি !
কে সূর্য্ ! কে আঁধার !জনতা গিয়েছে জানি ।
ওহে আর নয় মিথ্যে, আর নয় হানাহানি
সেইদিনের রক্তে লেখা কবিতা হয়েগেছে জানাজানি
আর নয়, আর নয় টানাটানি ।

ত্রিশ লক্ষ শহীদ প্রাণ দিয়েছে স্বাধীনতা আনি ।
নেতা যার শেখ মুজিব,মুক্তি যুদ্ধের বজ্র ধ্বনি।

ভিতর-বাহির একই রঙে সাজাও হে পক্ষ- বিরোধী..
তুমি যার আমি তার, ওহে বাদী-বিবাদী ।
------------------------------------------24-7-2018।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...