বুধবার, জানুয়ারি ৩০, ২০১৯

শুধু লিখেছি, তেমাকে লিখেছি




                                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে দিবো বলে লিখেছি একখানি চিঠি
কতোবার ডাকঘরে গিয়েছি আমি
পোষ্ট করিবার,

কতোদিন ছুটেছি  মেঠো পথের বাঁকে বাঁকে.
কানে পেতে শুনেছি হৃদয়ে গীটারের শব্দ
অনুভবে অনুভবে সৃজন করেছি সৈর্গিক সুর
শিল্পির কাছে শুনেছি এক প্রেমের গান;

তোমাকে দিবো বলে লিখেছি একখানি চিঠি
যেখানে শিরোনাম লিখা আছে..
ভালবাসি- আমি তোমাকে ভালবাসি ।

চিঠি লেখার মতো প্রাঞ্জল ভাষা জানা নেই-
আছে শুধু রক্ত মাংসের ভিতরে কম্পিত প্রবাহ..
যেখানে স্পন্দিত হচ্ছে শুধু একটি নাম- শুধু তুমি !
পুলকে পুলকে শিহরিত সব উদ্বৃতি নিয়েছি আমি
এক প্রেমিকার সন্ধানে…

তোমাকে দিবো বলে লিখেছি একখানি চিঠি
কতোবার ডাকঘরে গিয়েছি আমি
পোষ্ট করিবার,

শুধু লিখেছি ,তেমাকে লিখেছি,বারবার লিখেছি
 ভালবাসি- শুধু ভালবাসি তোমাকে ।
---------------------------------- 27-9-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...