শনিবার, জানুয়ারি ২৬, ২০১৯

স্বপ্নের সুখ স্বপ্নে থাকে




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সত্যি করে বলগো নারী, প্রবাস তোমার কেমন লাগে ?
তোমার কাছে লাগে কি ভাল যেমন ছিলে যাবার আগে !

তোমার কপালে লিখা না যা, তবে কেন যাওগো উড়ে,
সাবধানেতে ছিলে তুমি, তবু ওরা দেয়নি ছেড়ে !

কামনার যৌবন যার ভাল লাগে,কামনা শুধু তার,
চরিত্র যার উথলপাথল সে কি দিবে তোমায় ছাড়?

কেন যাওগো তুমি প্রবাস এত ! তোমার যাহা নয়,
পশুর কাছে হারা  কি তোমার শোভা পায় ?

কতই না যায় !  কেউ পায়, কেউ হারায় চিরতরে,
অন্ধকার রাত শেষ না হতে দিবসের প্রদীপ যায় ঝরে ।

কি করে বা রাখবে তারে ? মায়ের আঁচলখানি,
এতই দুঃখী, পায় না সুখ সংসার বোঝা টানি !

স্বপ্নের সুখ স্বপ্নে থাকে, নারীর চোখের জলে,
স্বদেশ ছেড়ে বিদেশ গিয়ে সবই হারায় কালে !

দুঃখের দুঃখ  চিরকালের হয় না চিরদিন…
মানুষের চেয়ে পশুর মুল্য হবে না কোনদিন ।

কেন যাওগো তুমি প্রবাস এত ! তোমার যাহা নয়,
পশুর কাছে হারা  কি তোমার শোভা পায় ?

------------------------------------------------------1-01-2017- রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...