বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

ওহে পিঞ্জরের পাখি!




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

রোজ প্রভাতে সবুজ টিয়েটা রাঙা ঠোঁটে আসত
হৃদয়ের চৌদিকে উড়তো, ডানা মেলে উড়তো ।

আমি অপলক চেয়ে চেয়ে দেখতাম স্বর্গিয় উপমা
কিসের এক প্রেমে যেন জাগত পিঞ্জরের প্রিয়তমা !

আগে কখনো এমন দেখেনি তোকে
আজ প্রভাতে যেমন ভেবেছি বুকে !

সন্ধ্যা ঘনিয়ে এল লিখিলের চৌদিকে..
তবু চেয়ে আছি, তবু চেয়ে আছি
শুধু তোর  দিকে, শুধু তোর দিকে
এক শুন্যতার দিকে ।

জানালা খুলে দিয়েছি এক সোনালী প্রভাতের প্রতীক্ষায়..

ওহে পিঞ্জরের পাখি!  ওহে পিঞ্জরের পাখি !
আগে কখনো এমন দেখেনি তোকে
আজ প্রভাতে যেমন ভেবেছি বুকে !
------------------------------------------------ 30-09-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...