-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম
বিপরীত লিঙ্গের প্রতি কোন আকর্ষণ কিংবা আলিঙ্গন নয়
এ
এক হৃদয় হতে অন্য হৃদয়ের অমর সেতু বন্ধন-
প্রচন্ড
ঝড়েও দমে না কভূ মানে না হার - করে না অভিনয় !
এ
অনুভূতির তরঙ্গ জাগে যদি হৃদয়ে হতে হৃদয়ের সমরে
বুঝবে
তুমি জেগেছে মানবতা, জেগেছে প্রেম ভেতরে ভেতরে
প্রেমের
উপমা তুমি নিজেই!
হৃদয়ের
অনুভবে বহে যদি বিশ্ব মানবতার তরী.
বুঝবে
তুমি ,
জেগে
উঠেছে, জেগে উঠেছে সুপ্ত প্রাণ !
ওহে
প্রেমিক, ওহে প্রেমিকা- প্রেম এক হৃদয়ের অমর তরঙ্গ !
নেই
লোভ, নেই হিংসা,
আছে
শুধু ভালবাসা, আছে শুধু মুক্তি
আছে
শুধু স্বর্গিয় উপলব্দি ।
প্রেম
বিপরীত লিঙ্গের প্রতি কোন আকর্ষ্ণ কিংবা আলিঙ্গন নয়
এ
এক হৃদয় হতে অন্য হৃদয়ের অমর সেতু বন্ধন-
--------------------------------------------------------
23-09-2018,,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।