মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

কেমন আছে এ রিক্ত বুক




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আনন্দ দিবে বলে তুমি দেখালে একখানি স্বপ্ন
কতোবার এসেছো গভীর নিন্দ্রার বিভোরে
আমার দূয়ারে-

তোমার দেখানো পথে প্রত্যাশা বুঁনেছি এই প্রাণের কল্লোল
অনুধাবন করেছি এক মিলনের মহা প্রলয়-
জনে জনে পৌঁছে দিয়েছি এই আনন্দ বার্তা
প্রিয়-প্রিয়ার কাছে করেছি সেই শব্দের উচ্চারন
আমি যাচ্ছি, তোমরাও যাচ্ছো এই  মিছিলে-
এক উৎসবের ফোয়ারা যেন দেখেছি আমি
আনন্দ অশ্রুধারায়-

হঠাৎ সব থমকে গেল ! প্রত্যাশার  নিখিলে নেমে এলো
কালো মেঘের ঘনঘটা-
তোমাকে জানাবো বলে চেয়েছি লিখতে হৃদয়ের চিঠি
বর্ণগুলো সব ঝরে গেছে, আনন্দের শব্দগুলো নেই আর
বিরহ যন্ত্রনায় বাক্যরা উদাসীন বনে বনে-

যে স্বপ্ন তুমি দেখালে! যে প্রত্যাশা তুমি জাগালে
আজ আর কি মূল্য আছে ?
তুমিও হারলে, আমাকেও হারালে ।
একটু এসে দেখ কেমন আছে এ রিক্ত বুক !
--------------------------------------29-01-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...