বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

পঞ্চ সৈনিকের বিজয় মুহূর্ত্ দেখেছি




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

আজ তোমাদের শুনাতে এসেছি
এক যুদ্ধের কবিতা শুনাতে এসেছি
আজ তোমাদের শুনাতে এসেছি
এক বিজয়ের কবিতা শুনাতে এসেছি

আমি দেখেছি, অবিরাম যুদ্ধ দেখেছি
পঞ্চ সৈনিকের বিজয় মুহূর্ত্ দেখেছি

সেনাপতির ভেতরে দেখেছি এক সংগ্রামের উত্তাপ
সে ছুটেছে তো ছুটেছে  অদম্য ছুটেছে
সহযোদ্ধাদের নিয়ে ছুটেছে
অবিরাম লড়েছে যুদ্ধের প্রতিটি ধাপ ।

আমি শুনেছি কঠিন পথে পথে দৃঢ় শপথের বাক্য..
আমি দেখেছি যুদ্ধের দূর্গে দূর্গে বিজয়ের ঐক্য।

যুদ্ধের দীর্ঘ্ সিড়ি পারি দিয়ে সৈনিকেরা আজ
জয় করেছে ! জয় করেছে – এক মণিরাজ !

আমি দেখেছি সেনাপতির কপালে আজ.
সি.আই. পি তাজ ! সি.আই. পি তাজ !

আমি দেখেছি, অবিরাম যুদ্ধ দেখেছি
পঞ্চ সৈনিকের বিজয় মুহূর্ত্ দেখেছি ।
--------------------------------------- 7-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...