-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ওহে শুন , ওহে শুন
-হে ঝরাজীর্ণ্ দেহ প্রাণ..
শুন হে, শুন হে- এক
স্বর্গীয় সিংহের গান !
আজ ফুটেছে- তিয়ানশি
ফুটেছে –
নিখিলের বাগানে বাগানে
চৌদিক বেজেছে- আজ
বেজেছে
মুক্তির গান প্রাণে
প্রাণে ।
কেতন উড়েছে কাননে
কাননে - ওহে সুন্দরী
দুর্গে দুর্গে দুর্বার
লড়েছে এক স্বর্গীয় প্রহরী
ঐ জেগেছে, আজ জেগেছে
তিয়ানশি তরী !
জাগ হে, জাগ হে ঝরা
জীর্ণ্ দেহ প্রাণ তরঙ্গিণী- তীরে
ঐ ভীড়েছে, ঐ ভীড়েছে
তিয়ানশি তরী
ভয় নেই!
ওরে ভয় নেই- ! ওরে
ভয় নেই- !
চল-চল- আজি চল-তিয়ানশির
পাল উড়াই ।
তোর প্রাণ যেন এক রোমান্টিক ফোয়ারা.
চল- চল -বিরামহীন
চল -তরঙ্গিনীধারা ।
ওহে তিয়ানশি,
ছুটে চল, ছুটে যা- মুক্তির গানে গানে
তুই যে পিঞ্জরে, তুই
যে প্রাণে প্রাণে ।
তোর প্রণয় ফেলেছে
মোরে এক স্বর্গীয় ঘোরে.
ওহে তিয়ানশি
তোরে ভালবাসি- তোরে ভালবাসি - এ দেহ প্রাণ জুড়ে ।
-------------------------------------------------------
29-9-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।