-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই রাঙা ঠোঁটের মিষ্টি
হাসিটা আর দেখিনা
অপলক চোখের চাহনীও
আর কিছু বলে না ।
দৃষ্টির আঙ্গিনায়
খোঁজে বেড়াই সেই তুমিকে
ইদানিং আর হাস না- আর দেখি না তোমাকে
যে তুমি রোজ হাসতে সোনালী প্রভাতে
হাসতে হাসতে
মুক্তা ছড়াতে এক অনুপম
সাক্ষাতে ।
সেই তোমাকে বড় বেশী
উদাসীন মনে হয়
যে মিষ্টি হাসিটা রোজ দেখি, অপলক দেখি
আজ কেন নয় ?
ঠোঁটের ভাষা কি থমকে
গেছে- হে প্রিয়া !
সেই রাঙা ঠোঁটের মিষ্টি
হাসিটা আর দেখিনা
অপলক চোখের চাহনীও
আর কিছু বলে না ।
-----------------------------------------------
27/09/2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।