-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে কবিতার খোঁজে ছুটেছি,
তার সন্ধান মেলেনি এখনো..
কবে রচিত হবে সেই
কবিতা ! কাব্যে কাব্যে ঘুরেছি, দিন রাত ঘুরেছি,
অবিরাম ঘুরেছি পাগলের
মত ঘুরেছি..
শত সহস্র হাজার কোটি
কিংবা অগণিত কবিতা পড়েছি..
আমার কবিতাকে দেখেনি
এখনো !
কাব্যের পাতায় পাতায়
শুধু দেখেছি এক বিদ্রোহের ইতি কথা
শুনেছি শুধু শুনেছি
বিরহের গান, পেয়েছি শুধু অবহেলা আর ঘৃণা
নেই, নেই কোন হৃদয়ের
শিরোনাম ।
যে কবিতার খোঁজে ছুটেছি,
তার পথ কত দূর আর কত দুর !
দিগন্ত পেরিয়ে গেলাম
তবু দেখা মেলেনি, আজো দেখা মেলেনি..
কোন সে অভিমানে শিরোনাম
লেখা হয়নি ?
যে কবিতার খোঁজে ছুটেছি,
সে তো নেই, সে তো নেই –
ওগো শুন, ওগো শুন
হে কবিতা..
যে কবিতার খোঁজে ছুটেছি,
সে কবিতা তোশুধু তুমি- শুধু তুমি
এক হৃদয়ের অমর কাব্য.
আজ বলে গেলাম- ভালবাসি,
শুধু ভালবাসি- তোমাকেই ভালবাসি ।
যে কবিতার খোঁজে ছুটেছি,
তার সন্ধান মেলেনি এখনো..
--------------------------------------------------22-9-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।