মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

স্বপ্নের পাখি




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্নের পাখি তুমি একবার সেই সুরে গাও
আমার পরানের গান, ভালবাসার অমৃত গান,
দু’জনার প্রেমের গান তুলো,- জানুক জগত।

স্বপ্নের পাখি তুমি একবার সেই সুরে গাও
প্রথম পরিচয় থেকে হৃদয়ের গোপন সংলাপে এসে
আমাকে বলে গেছো- ভালবাস, শুধু ভালবাস ।
কতো কোটি বার দিয়েছো নাড়া
এ হিসাব কে রেখেছে বল ?

পুলকে পুলকে উম্মাদ হয়ে গেছি, কবে আসবে সেইদিন !
এখনো কি পথ অনেক দুর ?
ওহে স্বপ্নের পাখি তুমি  বলে যাও,- শুনুক জগত ।

স্বপ্নের পাখি তুমি একবার সেই সুরে গাও
যে সুর শুনেছি আমি  এ অবুঝ হৃদয়ে ।
স্বপ্নের পাখি তুমি বার বার গাও- দু”জন দু’জনাকে ভালবাসি ,
চিরদিন ভালবাসি ।

----------------------------------------------------------19-9-2018,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...