-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
তোমাকে ভালবাসি বলে
বার বার দুয়ারে গিয়েছি..
সুদুর থেকে শুধু অপলক
দেখেছি আর ভেবেছি
নিপুন কারু কার্যে
যে গড়া প্রাণ- সে কি তোমার ?
স্বপ্ন বুঁনেছি এ
হৃদয় গভীরে, খুব গভীরে আমার !
প্রতিদিন ছুটেছি দিবা
নিশি, কি এক সৌরভ সুবাসে
ফুল ফুটেছে প্রতিদিন
এ পৃথিবীর নির্ম্ল সিগ্ধ বাতাসে
পাখি ডেকেছে চৌদিকে
সূর্য্ হেসেছে নব জাগরনে
শুধু তুমি জাগনি ! শুধু তুমি জাগনি! প্রেমের আহবানে।.
যখন খুলেছো দুয়ার
সেই আমি এক বিরহ প্রাচীরে..
দিগন্ত পেরিয়ে আজ
আমি মরু প্রান্তরে জলহীন সাগরে।
চেয়ে দেখো আমি এক
তপ্ত মরু ভূমি,
প্রণহীন, স্বীকৃতিহীন উদ্ভাস্তু বালু কণা
তুমি জাগনি ! তুমি জাগনি ! শুধু ভেঙ্গেছো হৃদয় সীমানা ।
--------------------------------------
11-09-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।