বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

পঞ্চ কবিদের মহাকাব্য




                                          - কবি মোঃ আমিনুল এহছান

আজ আমি এক যোদ্ধার কণ্ঠে বিজয়ের গল্প শুনেছি
শুনেছি তিঁলে তিঁলে রচিত বিবিএস গ্রুপের রক্ত স্নাত কবিতা ।

কবিদের আবৃতি শুনে শুনে অবাক বিষ্ময়ে ভেবেছি…
কত ইস্পাত কঠিন শব্দে শব্দে রচিত  পঞ্চ কবিদের মহাকাব্য..
যেখানে নেই কোন কলম, নেই কোন কালি
নেই কোন লেখার উপকরন !

তবু লেখা হয়েগেছে বিবিএস গ্রুপের রক্ত স্নাত কবিতা
হয়েগেছে এক যুদ্ধ বিজয়ের মহাকাব্য !

আজ আমি এক যোদ্ধার কণ্ঠে বিজয়ের গল্প শুনেছি
শুনেছি দূর্গে দূর্গে পঞ্চ সৈনিকের সেই সব রক্তাক্ত প্রহর!
দেখেছি আনন্দ অশ্রুর স্রোত ধারা,
অনাগত স্বপ্ন দেখেছি বিবিএস গ্রুপের প্রাণে প্রাণে.
অনুভব করেছি মালিকের শ্রমিকের সেতু বন্ধন ।

ইস্পাত কঠিন শপথে শপথে..
তুমুল রক্ত ক্ষরণের স্পন্দনে স্পন্দনে বুক বেঁধেছিলো তারা ।

আজ এসেছি, সেই কবিতা শুনতে এসেছি –
কবিদের কণ্ঠে শুনতে এসেছি
সংগ্রামে সংগ্রামে নির্মিত বিবিএস গ্রুপের এক অমর কবিতা-
যুদ্ধ জয়ী মহাকাব্য”-

আজ আমি এক যোদ্ধার কণ্ঠে বিজয়ের গল্প শুনেছি
শুনেছি তিঁলে তিঁলে রচিত বিবিএস গ্রুপের রক্ত স্নাত কবিতা ।
কবিদের আবৃতি শুনে শুনে অবাক বিষ্ময়ে ভেবেছি…
কত ইস্পাত কঠিন শব্দে শব্দে রচিত  পঞ্চ কবিদের মহাকাব্য ।

----------------------------------6-10-2018 ।(উৎসর্গ্ ঃ বিবিএস গ্রুপের পরিচলনা পর্ষদকে)মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...