মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

আলোটা এখনো জাগেনি




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
আলোটা এখনো জাগেনি,  আকাশটা ঘন কালো মেঘলা
সকালটা বড় বেশী বিমর্ষ্ !

পাখিরা গায়নি- শিমুল পলাশ ফোটেনি -জাগেনি ডাল-পালা
পথে পথে হিংস্র দামাল সুদ্যরা ঝটলা বেঁধেছে..
প্রহরীরা ঘুমন্ত!

ওরা নীল নকশার জাল বুঁনেছে
ওরা জেগেছে -ওরা এঁকেছে,
নির্বাক পথিকের প্রাণটা কাঁপছে তো কাঁপছে !

কেউ আসেনি, কেউ জাগেনি হৃদয়ের দ্বার খুলে
সম্মুখ পথ  বড় উত্তাল
যে বাগানটা ভরে যেত প্রতিনিয়ত ফুলে ফুলে..
আজ সেখানটায় দ্বন্ত সংঘাত বিষাক্ত শুলে শুলে

স্বার্থে  স্বার্থে নিভে গেছে আজ নিখিলের আলো..
পাঞ্জেরীরা ছেড়েছে তরী অন্ধকার পথে পথে..
আলো নেই. মাস্তুলের আলো নেই
যাত্রীরা দিশেহারা ‍উত্তাল তরঙ্গে ডুবে ডুবে.
ওহে  কান্ডারী,
তুমি কি বলতে পার- এ তরী নোঙ্গর হবে কবে ?

আলোটা এখনো জাগেনি,  আকাশটা ঘন কালো মেঘলা
সকালটা বড় বেশী বিমর্ষ্ !
-------------------------------------25-29-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...