সোমবার, জানুয়ারি ২৮, ২০১৯

অপলক দৃষ্টি !




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,

বসন্ত ঋতুটা সেই কবে পার হয়ে গেছে..
চৈতালীর সূচনা হয়ে গেছে তবুও বসন্তের উষ্ণতা ঘিরে  আছে
হৃদয়ের গভীরে ,খুব গভীরে
সময় যে বড় নিষ্ঠুর, ফিরে চায়না যেতে বসন্তের সেই সোনালী দিনে
বহমান জল স্রোতের বাঁকে বাঁকে জীবন ভেলা আজ পড়ন্ত বিকেলে
গোধূলীর কিছু লালাভ আভা সোনালী প্রভাতের রূপ দেখালেও..
সেই প্রখরতা, সেই সমীরণের ক্ষীপ্রতা ,রৌদ্র -মেঘের খেলা আর জাগে না
অন্ধকার ঘনিয়ে এল চৌদিকে !
প্রাণের স্পন্দন নিভে যায় যায়
 নিথরের হাতছানি এ দেহ প্রাণ জুড়ে ।
অপলক দৃষ্টি ! কেউ বুঝেনা হৃদয়ের গভীর ভাষা
কবি কি বলতে চায় !
হৃদয়ের ভালবাসা আজ এতিম হয়েগেছে প্রেমিক প্রেমিকেরা বুঝে না ।
---------------------------------------------11-9-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...