বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৯

আজ তুমি কলঙ্কিত এক মরিচিকা




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘরের দুয়ারটা খুলেগেছে সেই কবে !
খবর কি রাখ ?
চোর ডাকাত ঘিরে আছে চেয়ে একটু দেখ ।

পর্দাটাও ছিড়ে গেছে সেই কবে
খোলা আছে দেখ এলোমেলো সব জানালা
ঘরের ভাঁজে ভাঁজে বিষাক্ত সর্প্ আর ইঁদুরের চলাফেলা
ভেলকনিটাও দেখি  খোলামেলা

ফুলদানির ফুলটাও নুঁয়েগেছে কামনার শূলে শূলে
বাহিরটা শুধু জেগে আছে কৃত্রিম ফুলে ফুলে..
রঙ নেই, ঘরের ভিতরে রঙ নেই!

কাল কাল দাগ পড়ে গেছে দেয়ালে দেয়ালে…
আলোটাও নিভে গেছে সেই কবে
গোপন পর্দাটাও ছিড়ে গেছে অশুরের আঘাতে আঘাতে.
যে অহংকারে তুমি সেজেছো, তুমি খুলেছো দুয়ার
সে ঘরে হিংস্র ডাকাতেরা ঢুকে গেছে….

সব চুরি হয়েগেছে,
সব চুরি হয়েগেছে,
আজ তুমি কলঙ্কিত এক মরিচিকা…
---------------------------------------8-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...