রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

বুদ্ধিজীবি আছে, বুদ্ধি নেই




                               কবিমোঃ আমিনুল এহছান মোল্লা 
বুদ্ধিজীবি আছে, বুদ্ধি নেই যে বঙ্গের ছবি,
শুধু আছে নামের আগে কত কি উপমা !
বিবেকের কয়েদী মুক্তি চায় আজ সামান্য হে কবি,
জ্ঞানের পশ্চাতে এ খেলা কে করবে ক্ষমা?

যেখানে প্রত্যহ দেখি অগণিত বুদ্ধিহীন বুদ্ধিজীবি
ফন্দি আটে আপনাকে ভুলে মাতালের কোলে
কখনো ভাবিনি তাকে জ্ঞানহীন কিংবা দন্ডহীন পরজীবি
আলো চেয়েছি শুধু পথহীন পথিকের দলে ।

বাহ্যিকে অনেক সজ্জা,তবু মেঘলা আকাশের নীল
সামান্য এ সত্যটুকু, শুনাতে চায় না এ জাতিকে
আপনার স্বার্থ্ খোঁজে সত্যকে করেছে গোজামিল
দেখেছি সমস্ত অভিনয়ে অন্য কোন স্বার্থ্ থাকে ।
আশা করি বদলে যাবে এ সব মিথ্যে পটভূমি ।
বুদ্ধিজীবি আছে, বুদ্ধি নেই এ অপবাদ নিওনা তুমি ।
-------------------------------------------7-7-2018,
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...