মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

আকাশী রঙে ফুটেছে




                                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ ফুটেছে ,
আকাশী রঙে ফুটেছে- আমার প্রাণের কবিতা !

কোথাও নেই কোন  কালো মেঘের কোলাহল …
নেই কোন বেদনার গর্জ্ন, নেই কোন বিরহ বাদল
চৌদিক শান্ত,!আকাশের বুকে শুভ্রতা হেসেছে
তুফানের তীব্রতা হার মেনেছে,
হৃদয়ে ঝড়  উঠেছে !
কবি এক শপথ নিয়েছে,
আজ রচিত করবে এক অমর কবিতা
তোমাকে ভালবাসি শুধু ভালবাসি – ওহে আকাশী ।

আজ ফুটেছে ,
আকাশী রঙে ফুটেছে- আমার প্রাণের কবিতা !

-----------------------------------------------17-9-2018 ।রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...