-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা।
তোমার বিজয় উচ্ছাসে জনতার অভিসার,
প্রাণ প্রিয় নেতা হে আমার।
চৌদিকে হতাশা পাহাড়-সম,
মুক্তি যে নাই ওগো প্রিয়তম,
এবার দাও তুমি দুয়ার খুলি,
পরাজয়ের গ্লানি যেন সবে ভুলি
একটু আলো চাই
যে বারে বার
প্রাণ প্রিয় নেতা হে আমার।
ওদের মাঝে কিছু দেখিতে নাহি পাই,
আজ তোমায় পেয়ে সাহসী ভাবি তাই।
স্বৈরতন্ত্র,
র্দুনীতি ,স্বজনপ্রীতি ধারে ধারে
অশুভর করাল
গ্রাসে জাতি তাই মরে মরে
হে নেতা- করবে
কি তুমি পার?
পথ হারিয়ে
খোঁজেছি পথ আমার ।
------------------------------------------1-07-2018,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।