-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
শিউলীটা ফোটুক বার
বার ফোটুক বাগানে বাগানে.
হৃদয়টাকে স্পর্শ্
করে যাক সূরভীর ঘ্রাণে ঘ্রাণে
রোজ সকালে ছুটেছি
, বিকেলে ছুটেছি তার খুঁজে
আজ নাকি বৈরী হাওয়া
চুপসে গেছে দিবসের সাঁজে
শিউলীটা ফোটুক বার
বার ফোটুক পৃথিবীর বৃক্ষে
ছড়ায়ে দিক সুবাস তার
মানবতার বক্ষে বক্ষে ।
বৃক্ষ আছে -শিউলীটা
নেই নিখিলের ভাঁজে ভাঁজে
সে আজ ফোটেছে প্রাণে
রং হীন সাজে সাজে!
শিউলীটা ফোটুক বার
বার ফোটুক হৃদয়ে হৃদয়ে.
স্পন্দিত হউক সুবাসিত
ধারা সৌরভের ডানা্ দিয়ে
বড্ড ভালবাসি, বড্ড
ভালবাসি তোরে..
প্রেমের পাঁপড়িটা
খুলে দে প্রতিদিন ভোরে ।
শিউলীটা ফোটুক বার
বার ফোটুক বাগানে বাগানে.
হৃদয়টাকে স্পর্শ্ করে যাক সূরভীর ঘ্রাণে ঘ্রাণে ।
----------------------------------------------
1-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।