মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

ওই ফুটেছে, গোলাপ ফুটেছে




                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

ফুল ফুটেছে- ঘ্রাণ ছড়েছে, সেই ঘ্রাণটা, সেই
মগডালে দেখতে পাওয়া গোলাপটি আমি
হৃদয়ে নিয়েছি ।

যে-  সৌরভ ছড়াতে ছড়াতে তুমি একদিন
যে- সুবাস দিতে দিতে হৃদয়কে জয় করতে একদিন
সে- সিংহাসন হতে তুমি  একদিন বলেছিলে ..
বলিষ্ঠ কণ্ঠে বলেছিলে-
ভালবাস- শুধু ভালবাস, শুধু ভালবাস আমাকে !

হৃদয়ের মধ্যে তুমি যখন ফোটে থাক,
তখন তোমাকে খুব রোমান্টিক প্রেমিকা বলে মনে হয় ।
তখন আমার বিনিদ্র দেহে এক উম্মাদনা ছুটে আসে, তীব্র বেগে আসে
অনেক বিস্তৃত পৃথিবী দেখি আমি, দেখি আমি মহা সমুদ্র,
দেখি আমি উত্তাল ঢেউয়ের এক তপ্ত জল রাশি-
দেখি আমি ঝর্ণার মহনায় বিনিদ্র রজনীর জোসনা
যেখানে কোমল পর্ব্ত মালা ছোঁয়ে ছোঁয়ে
যুগল স্রোত ধারা বহে ,অবিরত বহে….

এক  চূড়ান্ত উৎসব শেষে প্রেমের তীর্থ্ গড়ে উঠে.
প্রাণে প্রাণে শত কোটি প্রাণে..
ওই ফুটেছে, গোলাপ ফুটেছে হৃদয়ের ডালে ডালে ।

ফুল ফুটেছে- ঘ্রাণ ছড়েছে, সেই ঘ্রাণটা, সেই
মগডালে দেখতে পাওয়া গোলাপটি আমি
হৃদয়ে নিয়েছি ।
---------------------------------------------------- 20-09-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...