-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাণের বিজয় তোমার কাছে
পরাজয়ও আবার তোমার আছে
হয়য়ের মাঝে মানবতা আছে ভাই
মহৎ তুমি, তাই
তোমার জ্ঞানে তোমার ধ্যানে বিজয় নাহি ঠেকে ।
তাইতো চলার বাঁকে বাঁকে
তুমিই করে যাবে
ওই প্রেমে তব
মানুষ মানুষের কাছে, প্রেম নিবেদন নব নব।
এমনি করে প্রাণে প্রাণে
প্রেমের স্পর্শ্ জাগাও জনে জনে
হে শ্রেষ্ঠত্বের ঐশ্বর্য্ !
এমনি করে প্রাণে প্রাণে
জাগাও ওগো প্রেমের পরশমণি, আপনাকে লও যে চিনে ।
--------------------------------8-8-2017- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।