বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

তোমাকে বলবে সাবাস! সাবাস



                                         --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
  
মাদক সম্রাটের খেলা শেষ হয়ে কোনদিন
শুভ দিন যদি আসে,
এই দেশের মানুষ তোমাকে বলবে সাবাস! সাবাস!
এখন চারিদিকে অসন্তোষ প্রশ্নবিদ্ধ যত কথা এসে
নিধনের পশ্চাতে রক্তর হোলি কত তাজা প্রাণ গ্রাসে!
কোন খানে পলাতক কিংবা লুকায়িত বড় মাথা
ওদের ধরতে কেন তবে তোমার এত হীনতা ?

মাদক সম্রাটের খেলা শেষ হয়ে কোনদিন
শুভ দিন যদি আসে,
যুবক -যুবতীরা শির উঁচু করে দাঁড়াবে এদেশে
বলবে মাদক দ্রব্যের দাগ  ছিলো সেই যুবতীর লাবণ্য মুখ
বলবে যৌবনের সাথে ছিলো অশুভ শক্তির যোগাযোগ,
কিছু মরণ ব্যাধির যন্ত্রনা সেও হয়েছিলো
এসেছিলো অকাল মৃত্যুর যমদুত !
বলবে মাদক নেশা কিছু সোনালী প্রাণের অধঃপতন !

মাদক সম্রাজ্যে এ অভিযান সব নয়, আজি শেষ নয়
আরো অনেক বাকী আছে
ততো বেশি দূরে নয়
তোমার ভিতরেই আছে, ঠিক তোমার দরোজার কাছে !
মাদক সম্রাটের খেলা শেষ হয়ে কোনদিন
শুভ দিন যদি আসে,
এই দেশের মানুষ তোমাকে বলবে সাবাস! সাবাস!
----------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...