সোমবার, জানুয়ারি ২৮, ২০১৯

শুধু প্রয়োজন



                                               --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক প্রেমের অপমৃত্যু দেখেছি, যুবক যুবতীর স্বপ্ন ভঙ্গ হতে দেখেছি
দেখেছি পিতা-মাতার বুক ফাটা কান্না-
শুনেছি হৃদয় থেকে হৃদয়ে দাউ দাউ শব্দ!
শুধু দেখিনি সেই সব প্রেমিক প্রেমিকাদের বিজয় উৎসব ।

আজ টিনেজেরা ছুটেছে এক ডিজিটাল প্রেমের ইথারে ইথারে
প্রাণে প্রাণে নেই কোন সংযোগ, আছে কিছু যৌবিকের উম্মাদনা
ইন্টারনেটে চলছে অবাদ নগ্নতা-
উম্মুক্ত আজ শরীরের ডালা পালা, কোথাও নেই
নেই কোন আপনাকে সুরক্ষা করার প্রহরী-

একি প্রেম ! নাকি রূপালী পর্দার কোন অভিনয়-
এ জিজ্ঞাসা আধুনিক যুগের সংস্কৃতির কাছে!
আমি দেখেছি, স্ব চক্ষে দেখেছি-
এই সব প্রেমিক প্রেমিকাদের করুণ পরিণতি-

এক প্রেমের অপমৃত্যু দেখেছি, যুবক যুবতীর স্বপ্ন ভঙ্গ হতে দেখেছি
আর জাতিকে দেখেছি অগণিত স্বপ্ন হারাতে----
ওহে তুমিই পার, আগামীর আলোকে জাগাতে-
ওহে তুমিই পার, আধুনিক নামের নগ্নতাকে রুখতে
ওহে তুমিই পার, অগণিত যুবক যুবতীর স্বপ্নকে বাঁচাতে
শুধু প্রয়োজন মূল্যবোধের চেতনা-
---------------------------------28-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...